হামলার আশঙ্কায় মায়ানমার সীমান্তে বাড়তি সীমান্ত রক্ষী বাহিনী মোতায়েন বাংলাদেশের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মায়ানমার সেনাবাহিনীর (Myanmar Army)  ছোড়া একাধিক মর্টার শেল (Mortel Shell), কামানের গোলা আছড়ে পড়েছে বান্দরবানের (Banderban) মাটিতে। প্রাণও হারিয়েছে নিরীহ এক যুবক। বার বার বাংলাদেশের (Bangladesh) পক্ষ থেকে আপত্তি জানালেও কোনও লাভ হয়নি। তাই মায়ানমারের (Myanmar) হামলা রুখতে সীমান্তে বাড়তি সীমান্ত রক্ষী বাহিনী (BGB) মোতায়েন করল শেখ হাসিনা সরকার। আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী (Bangladesh Home Minister) আসাদুজ্জামান খান কামাল (Asaduzzaman Khan Kamal) ওই বাড়তি সীমান্ত বাহিনী মোতায়েনের কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, ‘আমরা যুদ্ধ চাই না। সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই। আশা করি মায়ানমার সেনারা সীমান্তে আসবে না। তার পরেও সতর্কতা হিসেবে বাড়তি বিজিবি মোতায়েন করা হয়েছে।’

গত মাসখানেক ধরেই মায়ানমারে সেনাবাহিনীর (Myanmar Army) সঙ্গে বিদ্রোহীদের লড়াই তুঙ্গে উঠেছে। আরাকান আর্মি (Arakan Army) সহ বেশ কয়েকটি বিদ্রোহী সংগঠনের সঙ্গে সেনাবাহিনীর তুমুল লড়াই চলছে। সীমান্ত পেরিয়ে বিদ্রোহীরা বাংলাদেশে ঢুকে পড়েছে বলে অভিযোগ তুলে বান্দরবানের ঘুমধুম সহ একাধিক এলাকায় লাগাতার গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে মায়ানমারের সেনারা। ফলে সীমান্তে থাকা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। লাগাতার গুলির শব্দে জেগে থাকছেন তাঁরা।

মায়ানমার সেনাবাহিনীর লাগাতার মর্টার শেল ছোড়ার ঘটনায় যথেষ্টই ক্ষুব্ধ বাংলাদেশের বিদেশ ও স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে মায়ানমার লাগোয়া সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশকেও এলাকায় টহলদারি বাড়াতে বলা হয়েছে। সরাসরি মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধে না নামলেও কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসনের শীর্ষ মহল।

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের