চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ডু অর ডাই’ ম্যাচে ওপেনিংয়ে পরিবর্তন আনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের মাটিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দেশকে গুঁড়িয়ে দিয়ে আত্মতুষ্টিতে ভুগতে শুরু করেছিল টাইগাররা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের শুরুতেই শারজার মাটিতে মুখ থুবড়ে পড়তে হয়েছে সাকিব-আল হাসান-মাহমুদুল্লাহদের। স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরে যাওয়ায় শেষ বারোয় যাওয়ার লড়াইয়ে টিঁকে থাকতে আজ ওমানের বিরুদ্ধে জিততেই হবে টাইগারদের। আর আজকের ডু অর ডাই অর্থা‍ৎ মরণ-বাঁচনের ম্যাচে ওপেনিং জুটির বদল আনতে চলছে বাংলাদেশ।

গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত ওপেনিং করেছেন নাঈম শেখ। প্রস্তুতি ম্যাচও খেলানো হয়েছে তাঁকে। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। নাঈমের পরিবর্তে লিটন দাসের সঙ্গে ওপেনিং করতে নেমেছিলেন সৌম্য সরকার। কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি। আর তার পরেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও টিম ম্যানেজমেন্টের কাছে নাঈমের দলে না থাকার সিদ্ধান্ত নিয়ে কৈফিয়‍ৎ তলব করেছেন।

আর তাতেই টনক নড়েছে টিম ম্যানেজমেন্টের। মঙ্গলবার ওমানের বিরুদ্ধে বাঁচা-মরার ম্যাচে তাই সৌম্য সরকারের পরিবর্তে দলে নিয়ে আসা হচ্ছে নাঈম শেখকে।  যদিও নাঈমের স্ট্রাইকরেট নিয়েও প্রশ্ন রয়েছে। তিনটি প্রস্তুতি ম্যাচেই ধীর গতির ব্যাটিং করেছেন। ওমান ‘এ’ দলের বিপক্ষে পাওয়ার প্লেতে তাঁর রান ছিল ২১ বলে ২১! পরে অবশ্য ৫৩ বলে করেছেন ৬৩। স্ট্রাইকরেট গিয়ে দাঁড়ায় ১১৮। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ার্মআপ ম্যাচে ১৯ বল খেলে মাত্র ১১ রান করেছেন। স্ট্রাইকরেট ছিল মাত্র ৫৭.৮৯। আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ বলে ৩ রান করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ