বাংলাদেশের ক্ষমতা দখলে ভোটে ১৩ হাজার কোটি খরচ করছে জামায়াতে ইসলামী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুক্তিযুদ্ধের বিরোধিতা করেও পাকিস্তানের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের দয়ায় বাংলাদেশের মাটিতে শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে জামায়াতে ইসলামী। বঙ্গবন্ধু শেখ মুজিবের দল আওয়ামী লীগ ভোটের আসরে না থাকায় স্বাধীনতার ৫৪ বছর বাদে বাংলাদেশের শাসন ক্ষমতায় বসার স্বপ্ন দেখছেন একাত্তরের গণহত্যাকারীরা। আর ওই স্বপ্ন বাস্তবায়নের জন্য ভোট কিনতে টাকার থলি উপুড় করে দিয়েছেন জামায়াতের নেতারা। সূত্রের খবর, ক্ষমতা দখলে এবার ভোটে ১৩ হাজার কোটি টাকা খরচ করার পরিকল্পনা নিয়েছে কট্টর ইসলামী দলটি। আর ওই বিপুল পরিমাণ টাকার মোটা অংশই জোগাচ্ছে ভারত বিদ্বেষী তুরস্ক ও সৌদি আরব। তাছাড়া জামায়াতের মালিকানাধীন ইসলামী ব্যাঙ্ক ও ইসলামী লাইফ ইনস্যুরেন্স-সহ আরও কয়েকটি সংস্থা তহবিল জোগাচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মোট ৩০০ আসনে সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে জোট গড়ে লড়ছে জামায়াতে ইসলামী। নিজেরা লড়ছে ১৭৯ আসনে। বাকি আসনগুলি শরিকদের ছেড়েছে। সূত্রের খবর, ৩০০ আসনে জোট বেঁধে লড়লেও ক্ষমতা দখলের জন্য ১৬৮টি আসনকে টার্গেট করে ঝাঁপাচ্ছে কট্টর দলটি। ওই আসন জিততে বাকি জায়গা থেকে দলের কর্মী থেকে শুরু করে সশস্ত্র ক্যাডারদের ওই আসনগুলিতে পাঠানো হয়েছে। ১৬৮টি আসনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। জয় নিশ্চিত এমন আসন সংখ্যা ৩৫। ওই আসনে খরচ করা হচ্ছে ৭০ কোটি টাকা করে। জয়ের সম্ভাবনা রয়েছে এমন আসন সংখ্যা ৮৮। ওই আসনে খরচ করা হচ্ছে ১২০ কোটি টাকা করে।

ইতিমধ্যেই ভোটারদের ভোট কিনতে বাড়ি বাড়ি গিয়ে তাদের বিকাশ নম্বর (ডিজিটাল পেমেন্ট), ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ অন্যান্য লেনদেন সংখ্রান্ত নথি জোগাড় করতে শুরু করেছেন জামায়াতের মহিলা শাখা সম্মিলিত নারী প্রয়াস ও ছাত্রী শাখা ইসলামী ছাত্রী সংস্থার সদস্যরা। বাড়ি-বাড়ি গিয়ে লিফলেট বিলির সময়ে নগদ টাকাও দেওয়া হচ্ছে বাড়ির মহিলাদের। মূলত রাজধানী ঢাকা-সহ মহানগরগুলির বস্তি ও মহল্লা এলাকায় বিলি করা হচ্ছে অর্থ। তাছাড়া দেশের মধ্যে যারা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন তাদের জামায়াতের অনুকুলে প্রতি ভোটের জন্য দেওয়া হচ্ছে ২ থেকে ৩ হাজার টাকা।

জামায়াতের এক শীর্ষ নেতা স্বীকার করেছেন, ‘টাকা ছড়িয়ে দেশের ক্ষমতা দখল করার জন্য মরিয়া হয়ে ঝাঁপানো হচ্ছে।’ তাঁর কথায়, ‘এবার ক্ষমতা দখলের সুবর্ণ সুযোগ এসেছে। সেই সুযোগের সদ্ব্যবহার করতে যতদূর যেতে হয়, যাওয়া হবে। ১৩ থেকে ১৪ হাজার কোটি খরচ হচ্ছে। ক্ষমতা দখল করলে ৫ বছরে ওই টাকার ১০ গুন কামানো যাবে।’

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা