রোহিঙ্গা জঙ্গিদের ‘গডফাদার’ জামায়াতের শীর্ষ নেতার মনোনয়ন বাতিল, শোরগোল বাংলাদেশে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুক্তিযুদ্ধে গণহত্যাকারী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসন থেকে লড়ার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন রোহিঙ্গা জঙ্গিদের গডফাদার হিসাবে পরিচিত আযাদ। আজ শুক্রবার (২ জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র ঝাড়াই-বাছাইয়ের সময় মামলা-সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে জামায়াতে নেতার মনোনয়ন স্থগিত রাখা হয়। পরে মনোনয়ন বাতিল করার কথা জানান জেলা প্রশাসক তথা জেলা রিটার্নিং আধিকারিক আব্দুল মান্নান। ওই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথম জামায়াতের কোনও শীর্ষ নেতার মনোনয়ন বাতিল হল। আযাদের মনোনয়ন বাতিল হওয়ার পরেই জেলা প্রশাসক আব্দুল মান্নানকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে আক্রমণে নেমেছে জামায়াতের বটবাহিনী।

কক্সবাজারের মহেশখালী মূলত রোহিঙ্গা জঙ্গিদের ডেরা। আর রোহিঙ্গা জঙ্গিদের গডফাদার হিসাবেই পরিচিত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ। মূলত তার ইন্ধনেই ওই এলাকায় রমরমিয়ে চলছে রোহিঙ্গাদের সশস্ত্র প্রশিক্ষণ শিবির। যার নেতৃত্বে রয়েছেন সিরাজউদ্দিন মাস্টার নামের একজন। তার মেয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদিকা ও পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ ই মহম্মদের বাংলাদেশি শাখা ইনকিলাব মঞ্চের শীর্ষ নেত্রী ফাতিমা তাসনিম ঝুমা। যিনি ভারতের মানচিত্র থেকে সেভেন সিস্টার্স আলাদা করার হুমকি দিয়ে সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ। তার নামে কার্যত মহেশখালী ও কুতুবদিয়ায় বাঘে-গরুতে একঘাটে জল খায়। খুন, ধর্ষণ, মাদক পাচার, নারী পাচার-সহ বিভিন্ন মামলা রয়েছে। যদিও আযাদের দাবি, আওয়ামী লীগ জমানায় রাজনৈতিক চরিতার্থ পূর্ণ করতেই ওই মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। এদিন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের মনোনয়নপত্র বাতিল করতে গিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছেন, ‘মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে আযাদের কাছে।’

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ