‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না’, ভারতের বিদেশ সচিবকে প্রচ্ছন্ন হুমকি ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে হিন্দু নির্যাতন, ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারির মতো সংবেদনশীল বিষয়ে নাক না গলানোর জন্য দিল্লিকে সতর্ক করে দিল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। সোমবার (৯ ডিসেম্বর) দ্বিপাক্ষিক বৈঠকের সময়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশরিকে স্পষ্টভাবে ওই বার্তা দিয়েছেন বাংলাদেশের বিদেশ সাচিব জসীমউদ্দিন। ওই বার্তায় খানিকটা প্রচ্ছন্ন হুমকি রয়েছে বলে মনে করছেন কূটনীতিবিদরা। ‘নাক না গলানোর’ বার্তা দিয়ে মোদি সরকারের সঙ্গে ইচ্ছাকৃতভাবেই ইউনূস সরকার দ্বৈরথের পথে হাঁটল কিনা, তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর থেকেই ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে ব্যাপক অবনতি ঘটেছে। সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপরে বেলাগাম সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করায় জেলে পোরা হয়েছে ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুকে। আর তাতেই ধৈর্য্যের বাঁধ ভাঙে মোদি সরকারের। গত কয়েকদিন ধরেই আস্তিন গুটিয়ে দুই দেশের শীর্ষ রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রাক্তন সেনা কর্তারা পরস্পরের বিরুদ্ধে হুমকি-পাল্টা হুমকি দিয়ে চলেছেন।  সেই উত্তেজনার আবহেই এদিন ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশরি। বাংলাদেশের বিদেশ সচিব জসীমউদ্দিনের সঙ্গে প্রায় দু’ঘন্টা ধরে বৈঠক করেন তিনি। পরে বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন। পরে দিল্লির উদ্দেশে উড়ে যান।

ভারতের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে কী কথা হয়েছে তা জানাতে সন্ধেয় বিদেশ মন্ত্রকে সাংবাদিক সম্মেলন করেন বাংলাদেশের বিদেশ সচিব জসীমউদ্দিন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশে বসবাসরত সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম চর্চা করে আসছেন। এ বিষয়ে কোনও বিভ্রান্তি ও অপপ্রচারের সুযোগ নেই। তাছাড়া এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যেহেতু বাংলাদেশ নাক গলায় না, তাই ভারতকেও আমাদের বিষয় নিয়ে নাক না গলাতে বলা হয়েছে। সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ভারতের প্রতিনিধিদের এসে পর্যবেক্ষণ করে যেতে বলা হয়েছে।’ ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে বাংলাদেশে বিদ্যুৎ আনার বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিদেশ সচিব। সেই সঙ্গে ভারতে যেতে ইচ্ছুক পর্যটক বা অন্যদের জন্য ভিসা প্রক্রিয়া চালুর জন্য বলা হয়েছে।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে