রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর: জলপাইগুড়ির রাজগঞ্জের ঘটনার পুনরাবৃত্তি ঘটল নদিয়ার তেহট্টে। শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) ঢোকার অপরাধে এক বাংলাদেশিকে আটক করে নিয়ে এসেছিল বিএসএফ। তার বদলা নিতে  সীমান্তের কাছে খেতে কাজ করার সময় দুই ভারতীয় নাগরিককে তুলে নিয়ে এসেছেন বাংলাদেশিরা। যাদের তুলে আনা হয়েছে তাঁরা হলেন, তেহট্ট থানার লালবাজার গ্রামের মনমোহন দাসের ছেলে শচিন দাস (৬৫) এবং কুঞ্জু বিশ্বাসের ছেলে নরোত্তম বিশ্বাস (৩৫)।  দুজনকেই স্থানীয় ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

জানা গিয়েছে, আজ মঙ্গলবার (১১ অগস্ট) সকালে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে শূন্যরেখায় নিজের জমিতে চাষের কাজে ব্যস্ত ছিলেন আব্দুল মান্নান (৬০) নামে এক বাংলাদেশি কৃষক। তাঁকে আটক করে তেহট্ট থানার অধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের টহলদারি দল। ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্ষোভে ফুঁসতে থাকেন ইছাখালীর বাসিন্দারা। আব্দুল মান্নানকে ছাড়াতে সীমান্ত লাগোয়া জমিতে চাষ করার সময়ে তেহট্ট থানার লালবাজার গ্রামের মনমোহন দাসের ছেলে শচিন  দাস (৬৫) এবং একই গ্রামের কুঞ্জু বিশ্বাসের ছেলে নরোত্তম বিশ্বাস (৩৫)-কে তুলে নিয়ে আসে। পরে তাদের স্থানীয় ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিষয়টি মীমাংসার জন্য বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিককে সসম্মানে ফেরত আনা হবে এবং একই সঙ্গে আটক ভারতীয় নাগরিকদেরও বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। যেভাবে সীমান্তে বাংলাদেশিদের আটক করে তুলে নিয়ে যাচ্ছে বিএসএফ এবং পাল্টা ভারতীয়দের ধরে নিয়ে আসছে বাংলাদেশিরা, তাতে উত্তেজনা ক্রমশই বাড়ছে।

অকালে জন্ম নেওয়ায় চার নবজাতকের মৃত্যু, চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল মহিলার

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

মশাল হাতে হাতি তাড়াতে গিয়ে ভয়ানক দশার মুখোমুখি গ্রামবাসী, ভিডিও দেখলে চমকে উঠবেন

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

তরুণীকে লাগাতার হেনস্থা, আইনি বিপাকে অস্কারজয়ী ‘নাটু নাটু’ গায়ক রাহুল সিপলিগঞ্জ

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

বাংলার তাঁতে বোনা হচ্ছে জাতীয় পতাকা, অভিনব উদ্যোগ ফুলিয়ার তাঁত শিল্পীদের

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?