চাকরিতে পদোন্নতি, বাড়বে বেতন! বুধ-মঙ্গলের বিশেষ যোগে ভাগ্য খুলবে চার রাশির জাতকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরিতে দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষা করছেন? কিংবা ব্যবসায় মন্দা কাটিয়ে নতুন করে লাভের মুখ দেখতে চাইছেন? জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহের বিশেষ অবস্থানের প্রভাবে কয়েকটি রাশির উন্নতি এবং ব্যবসার ক্ষেত্রে খুলে যেতে পারে নতুন সম্ভাবনার দরজা। বুধ ও মঙ্গলের মধ্যে তৈরি হওয়া কেন্দ্রদৃষ্টি যোগকে ঘিরেই তৈরি হয়েছে। জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী, মিথুন, কন্যা, বৃশ্চিক ও মকর এই চার রাশির জাতকরা এই যোগের প্রভাবে বিশেষভাবে উপকৃত হতে পারেন। কারও চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আবার কারও ক্ষেত্রে বাড়তে পারে আয় ও ব্যবসার পরিধি।

বুধ ও মঙ্গলের কেন্দ্রদৃষ্টি যোগ কী?

বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহের অবস্থান এবং একে অপরের সঙ্গে তৈরি হওয়া বিশেষ কোণের যথেষ্ট গুরুত্ব রয়েছে। জ্যোতিষীয় গণনা অনুযায়ী, এই বছর ২ অক্টোবর বুধ ও মঙ্গল পরস্পরের সঙ্গে ৯০ ডিগ্রি কোণে অবস্থান করেছিল। এই বিশেষ অবস্থানকেই বলা হয় কেন্দ্রদৃষ্টি যোগ। জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, যুক্তি, যোগাযোগ, ব্যবসা ও বাণিজ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে, মঙ্গল সাহস, শক্তি, উদ্যম ও পরাক্রমের প্রতীক। ফলে এই দুই গ্রহের বিশেষ অবস্থান কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয় বলে মনে করা হয়। বিশেষ করে চারটি রাশির জাতকদের জন্য এই যোগের প্রভাব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জ্যোতিষীরা।

কোন ৪ রাশির জীবনে আসতে পারে সুসময়?

মিথুন রাশি

মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। তাই বুধ-মঙ্গলের এই কেন্দ্রদৃষ্টি যোগ এই রাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যাঁরা ব্যবসা, তথ্যপ্রযুক্তি, বিপণন কিংবা সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে বুদ্ধি ও কৌশলের সাহায্যে প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে পারেন। আটকে থাকা কোনও বড় বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। পুরনো বকেয়া টাকা হাতে আসায় আর্থিক পরিস্থিতি কিছুটা চাঙ্গা হতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশির অধিপতিও বুধ। এই যোগের প্রভাবে কর্মক্ষেত্রে বাড়তে পারে দায়িত্ব ও গুরুত্ব। যাঁরা চাকরি করেন, তাঁদের বড় কোনও প্রকল্পের দায়িত্ব দেওয়া হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের গতি ও দক্ষতায় সন্তুষ্ট হতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ফলে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। পাশাপাশি জমি, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত ব্যবসায়ও লাভের সুযোগ আসতে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। ফলে বুধ-মঙ্গলের এই বিশেষ যোগে এই রাশির জাতকদের আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে পারে বলে জ্যোতিষীয় বিশ্বাস। ব্যবসায় নতুন বিনিয়োগ কিংবা সাহসী সিদ্ধান্ত থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্যও আসতে পারে সুখবর। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার দক্ষতা বাড়বে। নতুন কাজের সুযোগও তৈরি হতে পারে।

মকর রাশি

মকর রাশির জাতকদের জন্যও এই যোগ কর্মজীবন ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। নতুন বাড়ি, গাড়ি কিংবা জমি কেনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে পারে। বিদেশের সঙ্গে যুক্ত ব্যবসা কিংবা দূরবর্তী জায়গায় কাজের সূত্রে ভাল সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ গতি পেতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে পুরনো মতবিরোধ মিটে গিয়ে সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

মাসে ১০০০ করে জমিয়ে ২০ বছরে ১০ লক্ষের বেশি টাকার মালিক, কোন বিনিয়োগে এমন লাভ?

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

২২ দিনেই সিংহাসনের মালিকানা বদল, শুভমনকে হটিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ব্রুক

ভালুক-আঁচড়ে রক্তাক্ত শেয়ারবাজার, লক্ষ্মীবারেই প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি লোকসান লগ্নিকারীদের

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য