বাংলাদেশ সেনার বিশেষ ক্ষমতার মেয়াদ ফের দু’মাসের জন্য বৃদ্ধি করা হল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গদি আঁকড়ে রাখতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে দেওয়া বিশেষ ক্ষমতার মেয়াদ আরও দুই মাসের জন্য বৃদ্ধি করল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রকের তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আগামিকাল ১২ সেপ্টেম্বর থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আরও ৬০ দিনের জন্য বৃদ্ধি করা হয়েছে। অর্থা‍ৎ আরও ৬০ দিন রাজপথে থাকার বিশেষ অধিকার পেল সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। আইনশৃ্ঙ্খলা রক্ষার দোহাই পেড়েই বিশেষ ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে। বিশেষ ক্ষমতা বলে সাধারণ মানুষকে গ্রেফতারের পাশাপাশি যে কোনও আন্দোলন মোকাবিলায় গুলিও চালানোর অধিকার রয়েছে তিন বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের।

গত বছরের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন হিংসাশ্রয়ী হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষায় দেশ জুড়ে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের ১৯ জুলাই সারা দেশে সেনা মোতায়েন করা হয়। মূলত পুলিশকে সাহায্যের জন্য সেনা সদস্যদের রাজপথে নামানো হয়েছিল। কিন্তু তাতে উল্টো ফল হয়। রাজপথে নেমে আন্দোলনকারী ও জঙ্গিদের ধ্বংসাত্মক কার্যকলাপে সরাসরি মদত দিতে থাকেন জামায়াত ইসলামী মনোভাবাপন্ন সেনা আধিকারিক ও জওয়ানরা। ৫ অগস্ট শেখ হাসিনার পতনের পরে বিজয় সরণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য ভাঙার কাজেও হাত লাগান সেনা সদস্যরা। এক লেফটেন্যান্ট কর্নেলের উদ্যোগে পুড়িয়ে দেওয়া হয় মুক্তিযুদ্ধের সুতিকাগার হিসাবে পরিচিত ৩২ নম্বর ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধুর বাড়ি।

গত ৮ অগস্ট মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরে সেনাবাহিনী ফের তাঁবুতে ফিরে যাবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু তাঁবুতে সেনা সদস্যদের ফেরাতে রাজি হননি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। উল্টে ইউনূসকে চাপ দিয়ে গত ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর জন্য বিশেষ ক্ষমতা আদায় করে নেন। গত ৩০ সেপ্টেম্বর নৌ ‌ও বিমানবাহিনীর আধিকারিকদেরও বিশেষ ক্ষমতা দেওয়া হয়। তার পর দফায় দফায় এক বছরের বেশি সময় ধরে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। যদিও গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশের সেনা সদস্যরা রাস্তায় থাকলেও আইনশৃঙ্খলার বিশেষ কোনও উন্নতি হয়নি। বরং দিনের পর দিন অবনতিই ঘটছে। অধিকাংশ ক্ষেত্রেই সেনা সদস্যদের পুলিশের মতোই তোলাবাজি, গুন্ডামি করতে দেখা যাচ্ছে। ফলে প্রশ্ন উঠেছে, সেনা সদস্যদের রাস্তায় রেখে কী লাভ? রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, শেখ হাসিনার মতোই গদি থেকে উচ্ছেদ করার ভয় দেখিয়ে মোল্লা মুহাম্মদ ইউনূসকে ব্ল্যাকমেল করছেন জামায়াত ইসলামীর কট্টর সমর্থক হিসাবে পরিচিত সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

এশিয়া টি টোয়েন্টি কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই