দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারা বছর ধরে এই কয়েকটি দিনের জন্যই অপেক্ষা করে থাকেন আপামর বাঙালি। ঢাকের বাদ্যি, কাশফুল, প্যান্ডেল হপিং, নতুন পোশাক আর বন্ধু-পরিজনের সঙ্গে আনন্দে মেতে ওঠার মধ্যেই উৎসবের আসল আমেজ। তবে বর্তমান সময়ে দুর্গাপুজো মানেই শুধু মণ্ডপে ঘোরা নয়, অনেকের কাছেই এটি বছরের সবচেয়ে বড় ভ্রমণের সুযোগ। দুর্গাপুজোর সময় সাধারণত টানা কয়েক দিনের ছুটি থাকে। তাই কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি ও শহরের কোলাহল থেকে মুক্তি পেতে বহু মানুষ এই সময় পাহাড়, সমুদ্র কিংবা জঙ্গলের পথে পাড়ি দেন। কেউ বেছে নেন দার্জিলিং, কালিম্পং বা সিকিমের মনোরম পাহাড়ি পরিবেশ, আবার কেউ দীঘা, মন্দারমণি, পুরী কিংবা আন্দামানের সমুদ্র সৈকতে কাটাতে চান অবসর।  দেশের বিভিন্ন পর্যটনস্থলে যাওয়ার জন্য ট্রেনের টিকিটের ব্যাপক চাহিদা তৈরি হয়। ট্রেনগুলিতে আসন দ্রুত পূর্ণ হয়ে যায়। তাই আগে থেকেই ভ্রমণের পরিকল্পনা করে টিকিট বুক করার প্রবণতা দেখা যায় যাত্রীদের মধ্যে। টিকিট শেষ হওয়ার আগে  জেনে নিন কবে থেকে করা যাবে বুকিং-  

একসময় ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত টিকিট যাত্রার প্রায় তিন মাস আগে পর্যন্ত বুক করা যেত। সেই কারণে রথযাত্রার আগেই অনেকেই দুর্গাপুজোর সফরের জন্য টিকিট কেটে রাখতেন। এতে শেষ মুহূর্তের ভিড় ও টিকিট না পাওয়ার সমস্যাও অনেকটাই এড়ানো সম্ভব হতো। তবে বর্তমানে সেই নিয়মে পরিবর্তন এসেছে। ভারতীয় রেল অগ্রিম রিজার্ভেশনের সময়সীমা কমিয়ে দুই মাস করেছে। অর্থাৎ, যে দিন যাত্রা করবেন, তার ঠিক দু’মাস আগে থেকে সংশ্লিষ্ট ট্রেনের সংরক্ষিত টিকিট বুক করা যাবে। ফলে এবার পুজোর ভ্রমণের পরিকল্পনা থাকলে যাত্রীদের বুকিংয়ের নির্দিষ্ট তারিখের দিকে বিশেষ নজর রাখতে হবে।  

পুজোর কোন সময়ের টিকিট কখন কাটবেন জেনে নিন- 

২০২৬ সালে দুর্গাপুজোর পঞ্চমী পড়েছে ১৫ অক্টোবর। রেল বিষয়ক বিশেষজ্ঞদের একাংশের মতে সেই হিসাব অনুযায়ী, পঞ্চমীর দিন যাত্রার জন্য ট্রেনের রিজার্ভেশন ১৬ অগস্ট থেকে শুরু হবে। ১৬ অগস্ট সকাল ৮’টা নাগাদ পঞ্চমীর যাত্রার টিকিট বুকিং শুরু হতে পারে। 

কেউ যদি ১৪ অক্টোবর অর্থাৎ চতুর্থীর দিন যাত্রা করতে চান, তবে তাকে ১৫ অগস্ট টিকিট বুক করতে হবে। 

১৬ অক্টোবর, অর্থাৎ ষষ্ঠীর দিনের যাত্রার জন্য বুকিং শুরু হতে পারে ১৭ অগস্ট।

উল্লেখ্য,  ভারতীয় রেলের অনলাইন রিজার্ভেশন সাধারণত সকাল ৮টা থেকেই চালু হয়। তাই তারিখ জেনে এখন থেকেই অ্যালার্ম সেট করে রাখুন।  

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

রায়গঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা! পিকআপ ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

আচমকাই ক্রিকেট থেকে সন্ন্যাস ভারতীয় বংশোদ্ভুত কিউই ক্রিকেটারের

‘নিগম এখনও স্বাস্থ্যসচিব কেন?’ আরজি করে শুভেন্দুর সামনেই বিস্ফোরক প্রশ্ন রত্না দেবনাথের

‘মৃত্যুর পরেও সে আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না’, ফের নানা পটেকরকে নিয়ে বিস্ফোরক তনুশ্রী দত্ত

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

নন্দীগ্রামে ইতিহাস গড়লেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, ভাঙলেন শুভেন্দুর রেকর্ড

স্টেডিয়ামের পর এবার মোদির নামে বিমানবন্দর, কোথায় হচ্ছে?

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা