হাসিনার পুত্র- কন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চাপ বাড়ল  বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের। এবার হাসিনার পুত্র এবং কন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ইতিমধ্যেই এই  বিষয়টি নিশ্চিত করেছেন বিএফআইইউ’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তরফে জানান হয়েছে, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের ব্যক্তিগত ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। আগামী ৩০ দিন তারা কোন লেনদেন করতে পারবে না। শুধু তাই নয় প্রয়োজন মনে  হলে লেনদেন স্থগিতের সময় আরও বাড়তে পারে।

জানা গিয়েছে, শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয় হাসিনার পুত্র এবং কন্যার হিসাব সংশ্লিষ্ট দলিল যেমন যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি তথ্য বিএফআইইউতে পাঠাতে হবে। বলা বাহুল্য, হাসিনার আমলে ছেলে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন। আর মেয়ে  পুতুল ২০২৩ সালের ১ নভেম্বর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে থাকেন। এবার বাংলাদেশ থেকে হাসিনা গদিচ্যুত হতেই জয় এবং পুতুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর