Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফেব্রুয়ারি মাসে ১২০ কোটি টাকার চোরাচালান পণ্য বাজেয়াপ্ত করেছে বিজিবি

পাশাপাশি চোরাচালানে জড়িত থাকার অভিযোগে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সীমান্তে নজরদারি বাড়িয়েও যে চোরাচালানকারীদের দৌরাত্ম্য রুখতে পারছে না বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী, ফেব্রুয়ারি মাসের পরিসংখ্যানেই তা স্পষ্ট। গত মাসে বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১১৯ কোটি ৬১ লাখ ৬৪ হাজার টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি চোরাচালানে জড়িত থাকার অভিযোগে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর জনসংযোগ আধিকারিক মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, গোটা ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন সীমান্তে চোরাচালানকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়েছে। ভারতের পাশাপাশি মায়ানমার সীমান্তে ওই অভিযান চালানো হয়। বাজেয়াপ্ত করা হয়েছে ১৫ কোটি ৫৭ লাখ ৭১৬ পিস ইয়াবা, চার কেজি ১৭০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ), দুই কেজি ১০০ গ্রাম আফিম, ২৯ হাজার ৫৩৯ বোতল ফেনসিডিল, ১৭ হাজার ২০১ বোতল বিদেশি মদ, এক হাজার ৭৯০ ক্যান বিয়ার, এক হাজার ৯০২ কেজি গাঁজা, ১০ কেজি ১২০ গ্রাম হেরোইন, এক কোটি ৫২ লাখ ৭৮৭টি ইনজেকশন। তাছাড়া পাঁচ কেজি ৮৭০ গ্রাম সোনা,  ৪৬ কেজি ৬৫ গ্রাম রুপো,  ১ কোটি ২১ লাখ ৫৮৫টি কসমেটিকস সামগ্রী, ১২ হাজার ১৭৯টি ইমিটেশন গহনা, সাত হাজার ২৬৯টি শাড়ি, কষ্টিপাথরের মূর্তি।’

বিজিবির জনসংযোগ আধিকারিক আরও জানিয়েছেন, ‘চোরাচালানে যুক্ত থাকায় ২৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া অনুপ্রবেশের দায়ে ২০৯ জন বাংলাদেশি নাগরিক ও ১১ জন ভারতীয় নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, একটি মেশিনগান, ১১ রাউন্ড কার্তুজ এবং একটি ম্যাগাজিন।’

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?