আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের ভোটেই বাজিমাত তারেকের দলের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভোটের প্রচার পর্বের শেষ লগ্নেও জামায়াত জোটের চেয়েও অনেকটা পিছিয়ে ছিল বিএনপি। বিভিন্ন জেলা থেকে আসা অভ্যন্তরীণ রিপোর্ট রক্তচাপ বাড়িয়ে তুলেছিল তারেক রহমান-মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শেষ পর্যন্ত মুখ বাঁচাতে বিশেষ দৌত্যের মাধ্যমে আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলেন তাঁরা। তাতেই অনড় মনোভাব থেকে পিছু হটে জামায়াতকে রুখতে বিএনপিকে ভোট দিতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ শীর্ষ নেতারা। আর তাতেই কেল্লাফতে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশের পরে রাজনৈতিক বিশ্লেষকরা নিশ্চিত, আওয়ামী লীগের সৌজন্যেই ভোটের বৈতরণী পার হয়েছে বিএনপি। আওয়ামী লীগের সমর্থন না পেলে্ ক্ষমতা দখল অধরাই থেকে যেত তারেক রহমানদের কাছে।

ভোটের ফলাফল বলছে, আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জ ও শরীয়তপুরের ছয়টি আসনেই জয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। নৌকার প্রার্থী ভোটের ময়দানে না থাকায় তারেকের দলের প্রার্থীদেরই সমর্থন জানিয়েছেন আওয়ামী লীগের নিচুতলার নেতা কর্মীরা। সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলি বরাবরই ছিল আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। সেই আসনগুলিতেও এবার শেষ হাসি হেসেছেন তারেকের দলের প্রার্থীরা। হিন্দু অধ্যুষিত খুলনা-১ আসনে কৃষ্ণ নন্দী নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে দাঁড় করিয়েছিল জামায়াতে ইসলামী। জলের মতো অর্থ খরচ করেও জিততে পারেননি তিনি। চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, কিশোরগঞ্জ, সিলেট, নোয়াখালী, বরিশালে আওয়ামী লীগের শক্তঘাঁটিতে এবার জয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বিভিন্ন পরিসংখ্যান কাটাছেঁড়ে করে বলছেন, ‘আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ভোট ৬৫-৭০ আসনে বিএনপি প্রার্থীদের পক্ষে জয়লাভে সহযোগিতা করেছে।’

আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ভোট যে তাঁদের ক্ষমতা দখলের পথ প্রশস্ত করে দিয়েছে, তা পরোক্ষে স্বীকারও করছেন বিএনপির শীর্ষ নেতারা। নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা বলেছেন, ‘আওয়ামী লীগের ভোট না পেলে ক্ষমতায় ফেরা কঠিন হয়ে যেত। সরকার গঠনের পরে নিরীহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হবে। তবে এখনই এ বিষয়ে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না।’

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা