প্রয়াত খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে বাতিল বিপিএলের ম‍্যাচ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার সকাল ৬টা নাগাদ প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘদিনের অসুস্থতার পর ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর প্রয়াণে বাংলাদেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বিপিএলের খেলা বাতিল করা হয়েছে।

একটি প্রেস বিবৃতিতে বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, দেশে শোকের পরিস্থিতির কথা মাথায় রেখে ও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। এ দুটি ম্যাচ কবে হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছে বিসিবি।পূর্বের সূচি অনুযায়ী সূচি অনুযায়ী, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার দুপুর ১টায় সিলেট টাইটানস–চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যা ৬টায় ঢাকা ক্যাপিটালস–রংপুর রাইডার্স ম্যাচ হওয়ার কথা ছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগেই শোকপ্রকাশ করেছে বিসিবি। সেই সঙ্গেই দেশের ক্রিকেটের অগ্রগতিতে খালেদার সমর্থনের কথা স্মরণ করেছে বিসিবি।

আরও পড়ুন:  ‘বাংলাদেশ গড়তে তাঁর অবদান অনস্বীকার্য ‘, খালেদার মৃত্যুতে শোকস্তব্ধ শেখ হাসিনা

খালেদা জিয়ার মৃত্যুতে  জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে।’ শোক প্রকাশ করেছেন বাংলাদের সকল রাজনৈতিক নেতারা। ভারত থেকে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে, জাতির প্রতি তার অবদান ছিল তাৎপর্যপূর্ণ এবং স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু দেশের রাজনৈতিক জীবনের জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের জন্য এক গভীর ক্ষতি।” শোকপ্রকাশ করেছেন অন্তরবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসও।

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর