‘বাংলাদেশ গড়তে তাঁর অবদান অনস্বীকার্য ‘, খালেদার মৃত্যুতে শোকস্তব্ধ শেখ হাসিনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে  প্রয়াত  বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এই ঘটনার পরই ৭ দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে তাঁর দল বিএনপি।

ভারতের আশ্রয়ে থাকা হাসিনা বলেছেন, “বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে, জাতির প্রতি তার অবদান ছিল তাৎপর্যপূর্ণ এবং স্মরণীয় হয়ে থাকবে।  তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক জীবনের জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের জন্য এক গভীর ক্ষতি।”

রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও অন্তরর্তী সরকারের প্রধান ইউনূসও শোকপ্রকাশ করেছেন। বলেছেন, “খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, জনমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল ধারাবাহিকভাবে জাতীয় কল্যাণের দিকে নির্দেশ করেছিল। বাংলাদেশ একজন অভিজ্ঞ এবং পরীক্ষিত রাজনীতিবিদকে হারালো যার অবদান চলমান রাজনৈতিক সংকটের মধ্যেও শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।” বাংলাদেশের রাজনীতিতে খালেদার অবদানের কথা তুলে ধরে ইউনূস বলেছেন, “গণতন্ত্র, বহুদলীয় সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, তার আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে অগণতান্ত্রিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে, কয়েক দশক ধরে স্বাধীনতা ও রাজনৈতিক অধিকারের জন্য আন্দোলনকে অনুপ্রাণিত করেছে।”  তাঁর কথায়, “খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, বরং বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনসাধারণের অনুভূতির কথা উল্লেখ করে।”

আরও পড়ুন: গৃহবধূ থেকে রাজনীতিবিদ, যেভাবে বাংলাদেশের ইতিহাসে জায়গা করে নেন খালেদা জিয়া

বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৭ বছর পর ছেলে তারেক রহমানকে দেখতে পান। ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন তিনি। তারপর ঠিক পাঁচ দিনের মাথায় প্রয়াত হলেন খালেদা জিয়া। বিএনপি সূত্রে খবর, তাঁর মৃত্যুর সময় পাশেই ছিলেন ছেলে তারেক। দীর্ঘ চার দশকের রাজনীতি, উত্থান–পতন, জেল যাত্রা সব ফেলে ৮০ বছর বয়সে চলে গেলেন খালেদা জিয়া। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে খালেদার নেতৃত্বে জয়ী হয় বিএনপি। ‌আর বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। ১৯৯৬ সালেই জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা। আর ২০০১ সালে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন খালেদা।

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

ভোট-পরবর্তী হিংসা ও প্রতারণা মামলায় অনুব্রতকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট

‘দয়া করে সবাই বন্যায় বিপর্যস্ত অসমের পাশে দাঁড়ান’, দেশবাসীর কাছে কাতর আর্জি পাপনের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা