র‍্যাবের উপরে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে নয়াদিল্লির সাহায্য চাইল ঢাকা

মানবাধিকার লঙ্ঘনের দায়ে গত বছর ডিসেম্বরে র‍্যাবের সাত প্রাক্তন ও বর্তমান আধিকারিকের উপরে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মানবাধিকার লঙ্ঘনের দায়ে বাংলাদেশের অন্যতম এলিট ফোর্স র‍্যাবের প্রাক্তন ও বর্তমান সাত আধিকারিকের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমেরিকার উপরে চাপ সৃষ্টির জন্য নয়াদিল্লির সাহায্য চেয়েছে ঢাকা। মঙ্গলবার বাংলাদেশের বিদেশ মন্ত্রী একে আবদুল মোমেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তাঁর কথায়, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৪৫ লাখ ভারতীয় বসবাস করেন এবং তারা খুবই প্রভাবশালী। র‍্যাবের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমেরিকার শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলার জন্য ভারত সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন। ভারত সরকারও এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিষয়টি উত্থাপন করবে বলে আশ্বাস দিয়েছে।’

উল্লেখ্য গত বছর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের দিনেই মানবাধিকার লঙ্ঘনের দায়ে র‍্যাবের সাত প্রাক্তন ও বর্তমান আধিকারিকের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন রাজস্ব বিভাগ। ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য লাগাতার ওয়াশিংটনের উপরে চাপ সৃষ্টি করে চলেছে বাংলাদেশ। যদিও তাতে কোনও লাভ হয়নি।

আগামিকাল বৃহস্পতিবার দুদিনের সফরে ঢাকা আসছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি সুখবর নিয়েই ঢাকায় আসছেন বলে জানিয়েছেন মোমেন। যদিও কী সেই সুখবর, তা খোলসা করেননি বাংলাদেশের বিদেশমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আশা করছি ভারতের বিদেশমন্ত্রী সুখবর নিয়ে আসছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি সফরের জন্য আমন্ত্রণ জানাতে পারেন। তাছাড়া দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তার জলবন্টন-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে।’

আরও পড়ুন দু’দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা যাচ্ছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের