কোটা আন্দোলনের পাশে দাঁড়ালেন শাকিব খান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সব দ্বিধা-সঙ্কোচ কাটিয়ে, সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে কোটা আন্দোলনের পাশে দাঁড়ালেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। শনিবার রাতে তিনি নিজের ফেসবুক পোস্টে শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনকারীদের সমাবেশের এক ছবি পোস্ট করেছেন। যদিও ওই পোস্টে কিছু লেখেননি তিনি। কিন্তু সরাসরি মুখ না খুললেও, ছবি দিয়েই বুঝিয়ে দিয়েছেন পড়ুয়াদের পাশে রয়েছেন।

‘তুফান’ মুক্তির পরেই দেশ ছেড়ে দুবাইতে চলে গিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক। যদিও বিদেশে অবস্থানকালীনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর ঘটনা নিয়ে ৪৩ শব্দে একটি পোস্ট দিয়েছিলেন শাকিব। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’

কয়েকদিন আগেই কোটা আন্দোলনকারীদের সমর্থনে রাজপথে নেমেছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, পরিচালক অমিতাভ রেজা-সহ চলচ্চিত্র ও ছোট পর্দার একাধিক অভিনেতা-পরিচালক-কলা-কুশলীরা। কোনও রাখঢাক না রেখেই মোশাররফ করিম বলেছিলেন, ‘ঘরে বসে থাকার মতো অবস্থা নেই।’ গর্জে উঠেছিলেন আজমেরী হক বাঁধনও। সূত্রের খবর, কোটা আন্দোলনকারীদের সঙ্গে সরকারের অসংবেদনশীল ভূমিকায় ক্ষুব্ধ দেশের রূপালী পর্দার অধিকাংশ অভিনেতা-অভিনেত্রীরা। কিন্তু রাজরোষের ভয়ে মুখ বন্ধ করে রয়েছেন তাঁরা।

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে ঈশ্বরসম’, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে