অস্বস্তি! পরীমণির বিরুদ্ধে চলবে মাদক মামলার বিচার

মাদক মামলা নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: স্বস্তি বেশিদিন স্থায়ী হলো না। মাদক মামলা নিয়ে এবার আপিল বিভাগে ধাক্কা খেলেন ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা পরীমণি। মঙ্গলবার পরীমণির বিরুদ্ধে মাদক মামলা নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। ফলে ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকার বিরুদ্ধে নিম্ন আদালতে চলা বিচারকার্যে আপাতত কোনও বাধা রইল না।

গত বছর অবৈধভাবে মাদকদ্রব্য রাখার অভিযোগে বিতর্কিত নায়িকা পরীমণিকে গ্রেফতার করে র‍্যাব। বনানীতে তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ মদ ও মাদকদ্রব্য। বেশ কয়েক মাস জেলে কাটানোর পরে ছাড়া পান পরীমণি। গত জানুয়ারি মাসে তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। সেই চার্জশিট খারিজের দাবি জানান ঢাকাই সিনেমার নায়িকা। যদিও সেই আর্জি খারিজ করে দিয়ে চার্জ গঠন করেন বিচারক। শুরু হয় সাক্ষ্যগ্রহণ।

নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন পরীমণি। মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ পর্যবেক্ষণ মন্তব্যে জানায়, মাদক মামলা নিয়ে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন পরীমণি। শুধু তাই নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন। গত ১ মার্চ ডিভিশন বেঞ্চ নায়িকার বিরুদ্ধে চলা মাদক মামলার উপরে তিন মাসের স্থগিতাদেশ দেন। ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আপিল বিভাগের দ্বারস্থ হয় সরকার পক্ষ। এদিন সেই আবেদনের শুনানিতেই এদিন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান ছয় সপ্তাহের জন্য হাইকোর্টের নির্দেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন।

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ