আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  রাজধানীর মিরপুরের পল্লবীতে মাত্র আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছিল। সেই ঘটনায় উত্তাল হয়েছিল বাংলাদেশ। বিচার চেয়ে পথে নেমেছিল আট থেকে আশি সকলেই। আজ রবিবার (৭ জুন) সেই মামলার চূড়ান্ত রায়দান করা হয়েছে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন ঐতিহাসিক রায় দিয়েছেন। তিনি প্রধান আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছেন।   

রবিবার সকাল ৮টা ৫০ মিনিটে কারাগার থেকে প্রিজনভ্যানে করে সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে সকাল সাড়ে ৮টার দিকে সেই একই মামলার আরেক অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে অন্য একটি প্রিজনভ্যানে করে আদালতে আনা হয়। তারপর দুজনকে মহানগর দায়রা জজ আদালতের কারাগারে রাখা হয়। রায় ঘোষণার ঠিক আগে তাদেরকে আদালতে উপস্থিত করা হয়। পারিপার্শ্বিক প্রমাণ এবং অভিযুক্তের স্বীকারোক্তি অনুযায়ী এই জঘন্য অপরাধের সর্বোচ্চ শাস্তি ফাঁসিই একমাত্র কাম্য বলে দাবি করে  সরকারপক্ষ।  

আরও পড়ুন:   বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

উল্লেখ্য, গত ১৯ মে প্রতিবেশী ভাড়াটিয়ার ফ্ল্যাটের ভেতরে ছোট্ট রামিসা পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল । তারপর তার গলা কেটে দেহ খণ্ড খণ্ড করা হয়েছিল।  সেই ঘটনার পর  শিশুকন্যার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে  জোরপূর্বক ধর্ষণ,  খুন এবং পরবর্তীতে দেহ  লুকিয়ে ফেলার উদ্দেশ্যে মরদেহ খণ্ড-বিখণ্ড করার অভিযোগ আনা হয়।  ঘটনার ভয়াবহতা বিবেচনা করে  সরকার পক্ষ ও আদালত অভাবনীয় তৎপরতায় মাত্র ১৬ দিনের রেকর্ড সময়ের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন  পেশ করে। সাক্ষীদের জবানবন্দি, জেরা, আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং চূড়ান্ত যুক্তিতর্ক শুনানি শেষ করে আজ রায় দেওয়া হয়েছে, যা দেশের বিচার বিভাগের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।  

‘সাইকেল চালালে দেশের জ্বালানি সঙ্কট লাঘব হবে’, বললেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য

মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল