গণভোট নিয়ে মোল্লা ইউনূস সরকারকে হুঁশিয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশকে তালিবানি রাষ্ট্রে পরিণত করতে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। গণভোটে যাতে ‘হ্যাঁ’ এর পক্ষে বাংলাদেশের সাধারণ মানুষ ভোট দেন তার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তদারকি সরকার। উপদেষ্টারা ছাড়াও সরকারি কর্মচারি ও আধিকারিকদের দিয়ে চলছে ‘হ্যাঁ’ ভোটের প্রচার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গণভোট নিয়ে মোল্লা ইউনূস সরকারের গালে বিরাট থাপ্পড় কষাল বাংলাদেশ নির্বাচন কমিশন। স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘বাংলাদেশের কোনও সরকারি কর্মী বা আধিকারিক গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে বা ‘না’–এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনও ভাবে আহ্বান জানাতে পারবেন না। নির্দেশ অমান্যকারী প্রশাসনিক কর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং আধিকারিকদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

রিটার্নিং আধিকারিকদের কাছে পাঠানো কমিশনের নির্দেশনামায় বলা হয়েছে, ‘গণভোট অধ্যাদেশ, “২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ এর বিধানাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণ কর জানানো যাচ্ছে- প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনও ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বা ‘না’ এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনওভাবে আহবান জানাতে পারবেন না। “কেননা এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।”

উল্লেখ্য, বাংলাদেশকে যাতে তালিবান রাষ্ট্রে পরিণত করা হয় তার জন্য গণভোটের আয়োজন করেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। ভোটে যাতে দেশবাসী ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেন, তার জন্য সরকারের তরফে হাজার-হাজার কোটি টাকা খরচ করে প্রচার চালানো হচ্ছে। বিভিন্ন সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানকে ব্যবহার করা হচ্ছে। গণভোটের পক্ষে সরকারের সরাসরি প্রচার চালানো অসাংবিধানিক বলে অভিযোগ করেছেন শাহদীন মালিক সহ একাধিক সংবিধান বিশেষজ্ঞরা। তাঁদের অভিযোগ, সরকার কার্যত ভয় ও প্রলোভন দেখিয়ে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার চেষ্টা চালাচ্ছে। ওই বিতর্কের মধ্যেই গণভোট নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা