বিদেশে ২,০০০ কোটি টাকা পাচারের অভিযোগে গ্রেফতার শেখ হাসিনার বেয়াই

তিনি প্রাক্তন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আইনের হাত কতটা লম্বা, তা ভালভাবেই টের পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই খন্দকার মোহতেশাম হোসেন বাবর। তিনি প্রাক্তন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই।  বিদেশে ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। রাত তিনটে নাগাদ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা। গত বছরের তেসরা মার্চ দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় প্রাক্তন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই মোহতেশাম হোসেন বাবরসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ফরিদপুরের দুই ভাই তথা শাসকদলের নেতা সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে বিদেশে দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগ ওঠে। দুর্নীতি দমকন কমিশনের দায়ের করা মামলার জেরে দুজনেই বর্তমানে কারাগারে। বহুল আলোচিত ওই মামলায় নাম জড়ায় শেখ হাসিনার বেয়াই তথা প্রাক্তন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরের। গত বছরের ৩ মার্চ বাবরসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।

গত বছরের জুনেই অবশ্য ঢাকার কাফরুল থানায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে বাবরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। গ্রেফতারি পরোয়ানা জারির পরেও প্রধানমন্ত্রীর বেয়াই হওয়ার দৌলতে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন বাবর। শেষ পর্যন্ত আচমকাই তাঁকে গ্রেফতার করা হলো। ফরিদপুর জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সবুজসঙ্কেত পাওয়ার পরেই সোমবার গভীর রাতে বাবরকে ঢাকার অভিজাত এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া