‘ইসলামি বিপ্লব হবে এবার’, হুঙ্কার বাংলাদেশের জামায়াত মহাসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রীর কুর্সি থেকে শেখ হাসিনাকে সরানোর পরে বাংলাদেশকে যে পুরোপুরি ইসলামিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলা হবে রাখঢাক না রেখে তা জানিয়ে দিলেন জামায়াত ইসলামীর মহাসচিব মিয়া গোলাম পরোয়ার। আজ শুক্রবার কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়ায় জামায়াতের সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে জামায়াতের মহাসচিব বলেন, ‘৫ অগস্টের পর আরও একটি বিপ্লব হবে, আর সেটা হবে ইসলামী বিপ্লব। সেই ইসলামি বিপ্লবের জন্য দলের সব রুকন ভাইবোনকে প্রস্তুত থাকতে হবে।’ বাংলাদেশ জামায়াত ইসলামীর দ্বিতীয় শীর্ষ নেতার এমন হুঙ্কার ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। হিন্দু সংগঠনের নেতারা মনে করছেন, ‘বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র করে সংখ্যালঘুদের খেদানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কট্টর মৌলবাদী দল জামায়াত ইসলামী। নখদাঁত ক্রমশই প্রকাশ করে ফেলেছে।’ মুক্তিযুদ্ধপন্থী বুদ্ধিজীবীদের বক্তব্য, ‘বাংলাদেশে যাতে তালিবান রাজ প্রতিষ্ঠা করা যায় সেই ষড়যন্ত্রের ফসল যে কোটা সংস্কার আন্দোলন, তা ক্রমশই স্পষ্ট হচ্ছে।’

এদিন রুকন সম্মেলনে যেমন ইসলামি বিপ্লবের জন্য দলের সদস্যদের তৈরি থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর মহাসচিব তেমনই সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্পষ্ট করে দিয়েছেন, বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে দেখতে চান না তারা। বরং হিন্দু-সহ সংখ্যালঘুদের তাড়িয়ে আফগানিস্তান বানাতে চান। মিয়া গোলাম পরোয়ারের কথায়, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, আল্লাহতালার বিধান এবং নবীর আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করা। সেই রাষ্ট্রে সকল বর্ণ, জাতির মানুষের কল্যাণ হবে।’

ভোট নিয়ে সতীর্থ তথা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের উপরে কোনও চাপ যে দিতে চান না তারা, তাও স্পষ্ট করে দিয়েছেন মিয়া গোলাম পরোয়ার। তাঁর কথায়, ‘নির্বাচনের জন্য এই অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেব আমরা। যৌক্তিক সময় বলতে আমরা সুস্পষ্ট করে বলেছি, না খুব দ্রুত, না খুব দেরি। একটা মাঝামাঝি সময়ে নির্বাচন হোক। জনগণ অবাধে ভোট দিতে পারবে, সে জন্য সময় যতটুকু লাগে, সেটিকে যৌক্তিক সময় বোঝানো হয়েছে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হলেই জামায়াত নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে।’

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা