Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তোলাবাজির ৩০০ কোটির বাঁটোয়ারা নিয়ে গোলমালের জেরে গুলিবিদ্ধ হাদি, বিস্ফোরক রিপোর্ট গোয়েন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নির্বাচনী প্রচারে বেরিয়ে শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। আর ওই হামলার পিছনে রয়েছে বাংলাদেশের চার শিল্পপতির কাছ থেকে তোলাবাজি বাবদ আদায় ৩০০ কোটি টাকার বাঁটোয়ারা নিয়ে বিবাদ। সন্ধেয় তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসকে এমনই বিস্ফোরক রিপোর্ট দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। হামলার পরেই ঢাকা পুলিশের গোয়েন্দা পুলিশের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছিল প্রধান উপদেষ্টার কার্যালয়। কয়েক ঘন্টার মধ্যেই সেই রিপোর্ট দাখিল করা হয়েছে।

সুত্রের খবর, প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার মূল হোতা শরীফ ওসমান বিন হাদি গত কয়েক মাস ধরেই ব্যবসায়ী ও শীর্ষ শিল্পপতিদের কাছ থেকে ৩০০ কোটি টাকা তোলা আদায় করেছেন। দেশের চার শীর্ষ শিল্প প্রতিষ্ঠান ‘বসুন্ধরা’, ‘ট্রান্সকম’, ‘যমুনা’ ও ‘সিটি’ গ্রুপের কর্ণধারদের হুমকি দিয়ে ওই টাকা আদায় করা হয়েছে। কিন্তু ইনকিলাব মঞ্চের বাকি সদস্যদের ওই টাকার ভাগ না দিয়ে দেশে-বিদেশে বেনামে সম্পত্তি কেনেন হাদি। শুধু তাই নয়, কোটি টাকা মূল্যের চারটি গাড়িও কেনেন। গত কয়েকদিন ধরেই ঘনিষ্ঠদের সঙ্গে তোলা বাবদ আদায় করা টাকার বাঁটোয়ারা নিয়ে তার বিবাদ চলছিল। এদিন হাদির ঘনিষ্ঠ দুইজন মোটরসাইকেলে চেপে এসে গুলি করে পালিয়ে যায়।

গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পরেই ধুমকেতুর মতো উত্থান ঘটে ঝালকাঠির নলছিটির বাসিন্দা হাদির। বাবা ছিলেন স্থানীয এক মাদ্রাসার শিক্ষক। ঠিকমতো দুবেলা খাওয়ার জুটত না। নেছারাবাদের কামিল মাদ্রাসায় পড়ার সময়েই জামায়াতের ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবিরের সঙ্গে জড়িয়ে পড়েন হাদি। পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০১০-২০১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।  পড়াশুনা শেষে জঙ্গি সংগঠন হিযবুত তাহরীতে নাম লেখান। পাকিস্তানে গিয়ে লস্কর ই তৈয়বার জঙ্গি শিবিরে প্রশিক্ষণও নেন। দেশে ফিরে প্রাইভেট টিউশনি করে সংসার চালাতে শুরু করেন।

গত বছর জুলাইয়ে শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের সময়ে পুলিশের উপরে গুলি চালানো ও মেট্রো রেলে অগ্নিসংযোগের ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন হাদি। হাসিনার পতনের পর রাতারাতি হিযবুত তাহরীর জঙ্গিদের নিয়ে ইনকিলাব মঞ্চ গড়ে তোলেন। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার নেতৃত্ব দিয়েছিলেন। সমাজমাধ্যম ও সংবাদমাধ্যমের দৌলতে ব্যাপক পরিচিতি পান। সেই পরিচিতিকে হাতিয়ার করে নেমে পড়েন তোলাবাজির ব্যবসায়। আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী ও শিল্পপতিদের হুমকি দিয়ে কোটি-কোটি টাকা তোলা হিসাবে আদায় করতে শুরু করেন।

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল