এই মুহূর্তে

বাংলাদেশের নরসিংদীতে ফের হিন্দু যুবককে পুড়িয়ে খুন

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে ফের হিন্দু যুবককে পুড়িয়ে খুন। এবার ঘটনাস্থল নরসিংদী। এক গাড়ি সারানোর গ্যারেজ থেকে উদ্ধার হয়েছে দেহ।

জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে নরসিংদীর খানাবাড়ি মসজিদ মার্কেটের একটি দোকান থেকে উদ্ধার হয়েছে দেহটি। নিহত যুবকের নাম চঞ্চল চন্দ্র ভৌমিক। ওই দোকানেই সে কাজ করতো বলে জানা গিয়েছে। কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা চঞ্চল। তার বাবার নাম খোকন চন্দ্র ভৌমিক। গাড়ি সারানোর ওই গ্যারেজে কাজ করতেন চঞ্চল।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো কাজ করে শুক্রবার দোকানের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন চঞ্চল। গভীর রাতে ওই দোকানে আচমকাই আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। দোকানের মধ্যে পেট্রোল ও মবিল সহ প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘুমের মধ্যেই জীবন্ত পুড়ে মৃত্যু হয় চঞ্চলের। স্থানীয়দের অভিযোগ এটি কোন দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে চঞ্চলকে। ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। সেখানে কয়েকজন ব্যক্তিকে দোকানের সাটারে আগুন লাগাতে দেখা গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অভিযুক্তদের সনাক্ত করে তাদের গ্রেফতারের জন্য চলছে তল্লাশি। নরসিংদী সদর মডেল থানার ওসি এআরএম আল মামুন জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগেও বাংলাদেশে হিন্দু হত্যার ঘটনা ঘটেছে। কখনও গায়ে আগুন লাগিয়ে। কখনও পিটিয়ে খুন করার ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (Jagannath University) হিন্দু পড়ুয়াকে খুন করে দেহ ঝুলিয়ে দিল ইসলামী সন্ত্রাসীরা। পুরোনো ঢাকার একটি মেস থেকে উদ্ধার হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (Jagannath University) পড়ুয়ার দেহ। নবিকে কটুক্তি করার অভিযোগ তুলে ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে গায়ে আগুন দিয়ে খুনের অভিযোগ।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাদেশের ইতিহাসে বেনজির ঘটনা, মন্ত্রী হলেন মার্কিন গুপ্তচর সংস্থার এজেন্ট খলিলুর

তারেকের মন্ত্রিসভায় ঠাঁই মামা-ভাগ্নের

ইউনূসকে চরম অপমান, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না বিএনপি সাংসদরা

তারেকের মন্ত্রিসভায় থাকছেন ১২ পূর্ণ ও ১৮ প্রতিমন্ত্রী

আজ বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণের অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন যাঁরা…

বাংলাদেশের একজন সাংসদের বেতন কত? কী-কী সুবিধা পান?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ