বাংলাদেশের মাটিতে বসে ষড়যন্ত্র করছেন হিন্দুরা, আজব দাবি জঙ্গি নেতা হাসনাতের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বের দরবারে হিন্দু নির্যাতন নিয়ে বাংলাদেশের বদনাম করতে ষড়যন্ত্র করছেন সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এমনই বিস্ফোরক ও আজব দাবি করেছেন জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ। ষড়যন্ত্রকারী হিন্দুদের খুঁজে বের করে চরম শাস্তি দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। আর ৫ অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি পোড়ানোর মূলহোতার এমন দাবিতে ক্ষুব্ধ হিন্দু সংগঠনগুলি। সংখ্যালঘুদের সংগঠন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের এক নেতার কথায়, ‘যিনি নিজেই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে ষড়যন্ত্র করে হিন্দু নিধন যজ্ঞের নেতৃত্ব দিচ্ছেন, তার কাছ থেকে এর অন্যথা আশা করা অন্যায়।’

বাংলাদেশের বিপন্ন হিন্দুদের হয়ে লড়াই করা ইসকন সন্ন্যাসী তথা চট্টগ্রাম পুণ্ডরীক আশ্রমের প্রধান চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারি নিয়ে গত কয়েকদিন ধরেই ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। দু’দেশের মধ্যে উত্তজনা চলাকালীন গত সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনের কার্যালয়ে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। যদিও ভারতের বিদেশ মন্ত্রকের তরফে ইতিমধ্যেই ওই অনভিপ্রেত ঘটনায় দুঃখপ্রকাশ করার পাশাপাশি দায়িত্ব পালনে অবহেলার কারণে তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

কিন্তু ওই ঘটনাকে হাতিয়ার করে হিন্দু নির্যাতনকে ধামাচাপা দিতে আসরে নেমেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। কীভাবে ভারতকে সবক শেখানো যায়, তার রাস্তা খুঁজতে এদিন শেখ হাসিনাকে উচ্ছেদকারী বিভিন্ন পাকিস্তানপন্থী এবং কট্টর ভারত বিদ্বেষী বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করেন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ওই বৈঠকে অংশ নিয়েছিলেন জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ ও সামান্থা শারমিন। বৈঠক শেষে সাংবাদিক মুখোমুখি হয়ে হিন্দুদের নিশানা করে হাসনাত বলেন, ‘হিন্দু ধর্মের ভাইয়েরা যারা ফিজিক্যালি বাংলাদেশি কিন্তু মানসিকভাবে ভারতীয় ধ্যান-ধারণা পোষণ করেন তারা এখানে বসে ষড়যন্ত্র করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে কেউ ষড়যন্ত্র করে পার পাবেন না। ধরা পড়লে তাদের অবস্থা শেখ হাসিনার চেয়েও খারাপ হবে না। বাংলাদেশর মাটি থেকে তাদের বসবাস উঠে যাবে।’

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা