দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে পাশে থাকার চেষ্টা, দু’টাকায় ইফতার বিক্রি বাংলাদেশে

প্রতিদিন বিকেল পাঁচটা থেকে শুরু হয় ইফতার বিক্রি।

Share:

নিজস্ব প্রতিনিধি, বরগুনা:  প্রতিদিন প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এই পরিস্থিতি নিম্ন মধ্যবিত্ত, দরিদ্রদের পাশে দাঁড়াতে দুই টাকার ইফতার বিক্রি করছে বাংলাদেশের বরগুনার একটি বেসরকারি সংস্থা। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে শুরু হয় ইফতার বিক্রি। এই ইফতারে প্রায় সাত রকমের খাদ্য সামগ্রী রয়েছে বলে জানা যায়।

ইচ্ছা থাকলেও অনেক সময় দরিদ্র মানুষরা ভালো খাবার দিয়ে ইফতার করতে পারেন না। সাধ্য বাধ সাধে। সেই সব মানুষদের কথা ভেবেই বাংলাদেশের বরগুনার তালতলী উপজেলার মেমার্স হাওলাদার ট্রেডার্সের মালিক তারেকুজ্জামান তারেক মাত্র দুই টাকার বিনিময়ে ইফতার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। রামজান মাসে রোজাদারদের পাশে, এই স্লোগানকে সামনে রেখে এক মাসের জন্য একটি অস্থায়ী দোকান করেছেন। সেখানে দুই টাকার বিনিময়ে ইফতারের জন্য পাওয়া যাবে খেজুর, ছোলা, মুড়ি, সবজি, চপ, বেগুনি সহ সাত ধরনের খাবার। রমজান মাসের প্রতিদিন এই অস্থায়ী দোকান থেকে দুই টাকার বিনিময়ে ইফতার কেনা যাবে।

মেমার্স হাওলাদার ট্রেডার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, দিন আনা দিন খাওয়া মানুষদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দিন মজুর, জেলে, রিক্সা চালক, ভ্যান চালকরা সেভাবে ইফতার করতে পারেন না অর্থের অভাবে। দুই টাকার ইফতার কিনতে আসা এক রিক্সাচালক বলেন, ইচ্ছা করে ভালো করে ইফতার করতে। কিন্তু ওতো অর্থ আমাদের কাছে নেই। বাড়িতে ছোট ছোট ছেলেমেয়ে রয়েছে। তারাও মাঝে মাঝে বায়না করে। এখান থেকেই প্রতিদিন দুই টাকার ইফতার কিনে বাড়ি যাই। সবাই খুব খুশি হয়।

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

বেপরোয়া বাসের রেষারেষিতে প্রাণ গেল স্কুটার চালকের

ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ফিশ রোল, নিমেষে বদলাবে আড্ডার মেজাজ

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট