চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জামিন পেলেন ইউনুস জামানায় জেলে যাওয়া সাংবাদিক আনিস আলমগীর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় অবশেষে সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত আদেশ দেন। গত বছরের ডিসেম্বর মাস থেকে তিনি কারাগারে ছিলেন। এর আগে চলতি বছরের ২২ জানুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তাঁর জামিনের আবেদন করা হলেও আদালত তা নাকচ করে দেয়। 

জানা গিয়েছে, তদন্তের স্বার্থে ধানমণ্ডির একটি জিমনেশিয়াম থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে সন্ত্রাসবিরোধী আইনে তাঁকে গ্রেফতার দেখানো হয়। এরপর সিএমএম আদালতে জামিনের আবেদন করা হলেও সেটিও মঞ্জুর হয়নি। পরে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়। আনিস আলমগীর বাংলাদেশের সেই নামী সাংবাদিকদের একজন। যিনি ইরাক ও আফঘানিস্তানের যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি সংবাদ সংগ্রহ ও সম্প্রচার করেছেন। 

আরও পড়ুন: দোহায় মার্কিন দূতাবাসের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে কাতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষে তিনি দৈনিক দেশ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি মানবকণ্ঠে যোগ দেওয়ার আগে এশিয়ান টিভিতে হেড অব নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতা জীবনে তিনি আজকের কাগজ ও দ্য ইনডিপেনডেন্ট পত্রিকায় প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। এছাড়া আরটিভি ও বৈশাখী টিভিতে বার্তা প্রধান এবং চ্যানেল আইয়ে বিশেষ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০০৩ সালে দৈনিক আজকের কাগজের হয়ে ইরাক যুদ্ধের মাঠ থেকে সংবাদ সংগ্রহ করে ব্যাপক সাড়া ফেলেন তিনি। সেই সময় চ্যানেল আই ও বিবিসি বাংলায় তাঁর পাঠানো প্রতিবেদন সরাসরি সম্প্রচারিত হলে তা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। এর আগে ২০০১ সালে আফগানিস্তানে যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তালেবানদের হাতে বন্দিও হয়েছিলেন তিনি। তাঁর উল্লেখযোগ্য প্রতিবেদনের মধ্যে রয়েছে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের ফুটেজ নিয়ে তৈরি প্রতিবেদন। ঘটনার ৩২ বছর পর, ২০০৭ সালের ১৫ আগস্ট বৈশাখী টিভিতে প্রথমবারের মতো সেই ফুটেজসহ সংবাদ প্রচার করেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করছেন। চট্টগ্রামে জন্ম নেওয়া এই সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিশ্বের প্রায় ২৫টি দেশ সফর করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ