প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পরেই নতুন স্কুল ব্যাগ-ছাতা পেল জুনাইদ

স্বপ্নপূরণ হওয়ায় বেজায় খুশি ছোট্ট পড়ুয়া। নতুন ব্যাগ আর ছাতা তার মুখে একরাশ হাসি ফুটিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: অবশেষে ইচ্ছেপূরণ হল রাজশাহীর দুর্গাপুরের ছোট্ট জুনাইদের (Junaid Siddique)। উপবৃত্তির টাকা না পাওয়ায় তাকে ছেঁড়া স্কুলব্যাগ ও ভাঙা ছাতা নিয়ে স্কুলে যেতে হচ্ছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Prime Minister Sk Hasina) নালিশ জানিয়ে চিঠি লিখেছিল তেবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র জুনাইদ সিদ্দিকী (Junaid Siddique)। তার সেই চিঠি নিয়ে তোলপাড় হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম (Social Media)। অবশেষে আজ শনিবার উপজেলা নির্বাহী আধিকারিক (UNO) সোহেল রানা (Sohel Rana) ব্যক্তিগত উদ্যোগে ছোট জুনাইদের হাতে নতুন স্কুলব্যাগ ও ছাতা তুলে দেন। আর স্বপ্নপূরণ হওয়ায় বেজায় খুশি ছোট্ট পড়ুয়া। নতুন ব্যাগ আর ছাতা তার মুখে একরাশ হাসি ফুটিয়েছে।

গত কযেকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছিল তেবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র জুনাইদের (Junaid Siddique) কাঁচা হাতের লেখা চিঠি। সরকারের দেওয়া উপবৃত্তির টাকা না পাওয়ায় তাকে ছেঁড়া স্কুলব্যাগ ও ছাতা নিয়ে স্কুলে যেতে হচ্ছে বলে সটান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাফির উদ্দিন জানিয়েছিলেন, মোবাইল অ্যাকাউন্ট হ্যাক করে জুনাইদের উপবৃত্তির টাকা হাতিয়ে নিয়েছে কেউ। আর তাতেই বেচারা ভেঙে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে জুনাইদের (Junaid Siddique) আবেগঘন চিঠি ভাইরাল হওয়ার পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন উপজেলা নির্বাহী আধিকারিক (ইউএনও) সোহেল রানা। ছোট্ট পড়ুয়ার হাতে এদিন নতুন স্কুলব্যাগ, ছাতা, খাতা, কলম ও পেন্সিল বক্স উপহার হিসেবে তুলে দেন। জুনাইদের মতো বাকি পড়ুয়াদেরও যাতে এমন বিড়ম্বনায় পড়তে না হয়, তার জন্য অভিভাবকদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

বিধানসভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির