রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বড় সিদ্ধান্ত নিল বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে দল। দুপুরে সচিবালয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানেই মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত হয়। বৈঠকের পর দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাঁর নাম ঘোষণা করেন।

রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার আগে মহাসচিবের দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন মির্জা ফখরুল। ২০১১ সালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হন। ২০১৬ সালে দলের জাতীয় সম্মেলনে স্থায়ীভাবে মহাসচিবের দায়িত্ব পান। দলের কঠিন সময়েও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার জেলবন্দি হন তিনি। খালেদা জিয়ার কারাবাস এবং তারেক রহমান যখন বিদেশে ছিলেন সেই সময় দলের সাংগঠনিক দায়িত্বও সামলেছেন তিনি। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হন মির্জা ফখরুল। পরে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রকের দায়িত্ব পান তিনি।

আরও পড়ুন: আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল

এদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের জোট রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে প্রার্থী করেছে। তাঁর মনোনয়নপত্রও জমা পড়েছে। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়া যাবে। এরপর হবে মনোনয়ন যাচাই। ১৮ অগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী থাকলে ২০ অগস্ট ভোট হবে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাম মন্দিরের দান গণনায় নতুন নিয়ম! কর্মীদের জন্য পকেটহীন পোশাক ও ১৮০ দিনের সিসিটিভি নজরদারি

টাকার টোপে নাবালকদের রক্তদান! ওড়িশা থেকে গ্রেফতার ‘মূল অভিযুক্ত’ কিংশুক

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ছুঁলেন কপিল দেবকে

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল