এই দিনেই হতে পারে বাংলাদেশে নতুন সরকার গঠন, নবনির্বাচিত এমপিদের শপথবাক্য পড়াতে পারেন যিনি…

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ ২০ বছর পর ফের বাংলাদেশে ক্ষমতায় ফিতেছে খালেদা জিয়ার দল বিএনপি। গত বৃহস্পতিবার হওয়া নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে বাংলাদেশে জয়ী হয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী হতে চলেছেন খালেদা পুত্র তথা বিএনপির চেয়ারম্যান মতারেক রহমান। ১৭ বছর পর দেশে ফিরেই করেছেন বাজিমাত। এবার সময় এসেছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ক্ষমতা হস্তান্তর করার । নির্বাচন ও ফল প্রকাশের পর এখন একটাই চর্চা কবে হবে বাংলাদেশের নতুন সরকার গঠন। সূত্রের খবর নব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ হতে পারে আগামী সোমবার বা মঙ্গলবার। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা তাঁর মনোনীত ব্যক্তি।

সূত্রের খবর, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সে ক্ষেত্রে সংসদ সদস্যদের শপথ হতে পারে আগামী সোমবার বা মঙ্গলবার।  ওই দিনেই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে পারেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে এই তথ্য জানা  গিয়েছে।  সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা তাঁর মনোনীত ব্যক্তি যদি তিন দিনের মধ্যে   না  পড়ান তাহলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন।

আরও পড়ুন:  আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের ভোটেই বাজিমাত তারেকের দলের 

তবে   জাতীয় সংসদ সচিবালয় সূত্রে  জানা গিয়েছে, শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।  ৫ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল   পূর্ববর্তী সংসদের কোনো স্পিকার না থাকায় নতুন সদস্যদের শপথ গ্রহণের আইনি প্রক্রিয়া ব্যাখ্যা  করেছিলেন। তখন বলা হয়েছিল, ‘আইনে আছে, স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ গ্রহণ করাতে না পারলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। এই মনোনয়ন প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে হবে।’আরও বলা হয়েছিল, ‘তিন দিনের মধ্যে শপথ অনুষ্ঠিত না হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন।’ গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। গতকাল শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে ইসি। নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে  জয়ী হয়েছে। ল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাঁদের শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ,’ বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত