অর্থ লুটপাটকারীরা জাতির শত্রু, গুলি করে মারা উচিত: হাইকোর্ট

শুনানি শেষে অভিযুক্ত মোহাম্মদ আলী চৌধুরীর জামিনের আর্জি খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাধারণ মানুষের অর্থ লুটপাটকারীদের জাতির শত্রু হিসেবে আখ্যা দেওয়ার পাশাপাশি তাদের গুলি করে মারা উচিত বলে পর্যবেক্ষণে জানিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বেসিক ব্যাঙ্কের অর্থপাচার মামলায় ধৃত এক আসামির জামিনের শুনানির সময়ে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত বলেন, ‘যারা জনগণের টাকা আত্মসাৎ করে তাদের ‘শুট ডাউন’ করা উচিত। এটাই তাদের শাস্তি হওয়া উচিত।’

বেসিক ব্যাঙ্ক থেকে ঋণের নামে চার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাত বছর আগে মামলা দায়ের হয়েছিল। ব্যাঙ্কের শান্তিনগর শাখার তৎকালীন ম্যানেজার মোহাম্মদ আলী চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মোট ১৯টি মামলা দায়ের হয়েছে। যার মধ্যে ১৫টি মামলায় তিনি জামিন পেয়েছেন। এদিন তার জামিনের আবেদনের শুনানির সময়ে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত পাঁচ বছরেও বেসিক ব্যাঙ্কের অর্থ আত্মসাতের মামলার তদন্ত শেষ করে চার্জশিট জমা না দেওয়ার কথা জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন। দুর্নীতি দমন কমিশনের আইনজীবীর উদ্দেশে বিচারপতিরা প্রশ্ন করেন, ‘কেন চার্জশিট দিচ্ছেন না? অর্থ লুটপাট ও পাচারের মামলার সামারি ট্রায়াল হওয়া উচিত। যারা চার হাজার কোটি টাকা লুটপাট করেছে, পাচার করেছে তাদের ‘শুট ডাউন’ করা উচিত।’

শুনানি শেষে অভিযুক্ত মোহাম্মদ আলী চৌধুরীর জামিনের আর্জি খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের হওয়া ছয়টি মামলার তদন্তকাজ দ্রুত শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে। চার হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় দায়ের হওয়া সব মামলার সর্বশেষ অগ্রগতির তথ্য আগামী ২১ নভেম্বরের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী