নারী দিবসেই আত্মহননের পথ বেছে নিলেন জীবনযুদ্ধে ক্লান্ত সাদিয়া

নারী দিবসে সাদিয়া সাথীর আত্মহনন নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: লড়াই আর লড়াই। জীবনযুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন সাদিয়া সাথী। মঙ্গলবার যখন গোটা বিশ্বজুড়েই ঘটা করে উদযাপিত হচ্ছে  আন্তর্জাতিক নারী দিবস, ঠিক তখনই আত্মহননের পথ বেছে নিলেন মাত্র ২৪ বছর বয়সী তরুণী। পিছনে পড়ে রইল বিসিএস আধিকারিক হওয়ার স্বপ্ন। পিছনে পড়ে রইল সব অপূর্ণ সাধ। রেখে গেলেন আট বছরের শিশুকন্যাকে। নারী দিবসে সাদিয়া সাথীর আত্মহনন নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা সাদিয়া সাথীর বিয়ে হয়েছিল মাইনুল ইসলাম নামে এক যুবকের সঙ্গে। কিন্তু সেই বিয় সুখের হয়নি। কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে স্বামী আর শ্বশুরবাড়ির গঞ্জনা সহ্য করতে হচ্ছিল। শেষ পর্যন্ত দাম্পত্য কলহ বিচ্ছেদের পথে এগিয়েছিল। এক রত্তি মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে উঠেছিলেন সাদিয়া। স্বপ্ন ছিল বিসিএস হওয়ার। তাঁর পড়ার টেবিলের সামনের দেওয়ালে কাগজে লেখা ছিল ‘আই হ্যাব টু বি এ বিসিএস ক্যাডার’।

কিন্তু সেই স্বপ্নপূরণ হলো না। সাদিয়ার পাশের ফ্ল্যাটের এক বাসিন্দা জানিয়েছেন, মেয়েকে শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দিয়ে এসে ফ্ল্যাটের দরজা আটকে দেন সাদিয়া। অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে চিন্তিত হয়ে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় সাদিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করে।

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের