আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জনস্রোতে ভেসে অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে মনোনয়ন দাখিল অভিষেকের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: শুভদিনে শুভলগ্নে শুভকর্ম। সেই রীতি, প্রথা, ঐতিহ্য মেনেই অক্ষয় তৃতীয়ার(Akshay Tritiya) পূণ্যতিথিতে জনস্রোতে ভেসে নিজের মনোনয়ন দাখিল(Nomination File) করলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। ২০১৪ সালে ডায়মন্ডহারবার লোকসভা(Diamond Harbor Constituency) কেন্দ্র থেকে প্রথমবারের জন্য সাংসদ হন অভিষেক। সেই হিসাবে এইবার অর্থাৎ ২০২৪ সালে তিনি তৃতীয়বারের জন্য ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। সেই লড়াইয়ে ৪ লক্ষ ভোটের ব্যবধানে জিততেই এদিন তিনি কলকাতার কালিঘাটে থাকে তাঁর নিজের বাড়ি থেকে জনস্রোতে ভেসে মিছিল করে আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে মনোনয়ন দাখিল করতে যান। আর অভিষেকের এই মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এদিন সাজ সাজ রব ছিল তৃণমূলের অন্দরে বাহিরে। কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

তৃণমূল থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে অক্ষয় তৃতীয়ার দিন অভিষেক তাঁর মনোনয়ন দাখিল করবেন। এমনকি বেলা সাড়ে ১২টা নাগাদ সেই মনোনয়ন দাখিল করা হবে বলেও জানানো হয়েছিল। সেই মতো দেখা গেল এদিন বেলা ১২টা নাগাদ বাড়ি থেকে সাদা শার্ট, কালো প্যান্ট পরে পায়ে হেঁটে অভিষেক বেড়িয়ে আসেন মনোনয়ন দাখিল করার জন্য। এরপর দলের কর্মী সমর্থকদের সঙ্গে জনস্রোতে ভেসে পায়ে হেঁটেই পৌঁছে যান আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে। অভিষেকের মনোনয়ন-মিছিলের সামনের সারিতে ছিলেন তৃণমূলের প্রথমসারির নেতানেত্রীরাও। উৎসাহী জনতাও রাস্তার দু’ধারে ভিড় করেছিলেন। যেহেতু ডায়মন্ডহারবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় তাই সেও জেলার ৪টি লোকসভা কেন্দ্রেরই সব প্রার্থী আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে এসে মনোনয়ন জমা দেন। সেই মতো অভিষেকও এদিন তাঁর মনোনয়ন দাখিল করলেন সেখানেই। এদিন মনোনয়ন দাখিল করেই অভিষেক রওয়ানা দেন আসানসোলের পথে। সেখানে এদিন সেখানকার তৃণমূল প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিন্‌হার হয়ে রোড-শো করবেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ