‘হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সঙ্গে কোনও সম্পর্ক নয়’, তারেককে হুঁশিয়ারি নাহিদের

Share:

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পরে ফের ভারত বিদ্বেষ ছড়াতে শুরু করেছেন পাকিস্তানি এজেন্ট নাহিদ ইসলাম। মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সঙ্গে কোনও সম্পর্ক রাখা যাবে না। দিল্লির সঙ্গে সম্পর্ক রাখলে করুণ পরিণতি ভোগ করতে হবে।’ যদিও নাহিদের হুমকিকে পাত্তাই দিচ্ছেন না বিএনপির শীর্ষ নেতারা। তাঁদের মতে, ‘বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে যে দলকে পরিত্যাগ করেছেন, সেই দলের নেতারা কি বললেন, তাতে গুরুত্ব দেওয়ার দরকার নেই।’

এদিন কুমিল্লার মোগলটুলীতে এনসিপির সশস্ত্র শাখার সদস্যদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হাজির ছিলেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট তথা দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, ‘ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানাতে হবে। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সাথে সম্পর্ক রাখা যাবে না। ভারতের সাথে সম্পর্কের উন্নতি করতে হলে আগে জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার বিচার ও ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশের ফেরত আনার বিষয়টি নিশ্চিত করতে হবে। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে, হাদির হত্যাকারীদের ফেরত না পাঠালে, ভারতের সাথে কোনও সম্পর্ক নয়। তার পরেও যারা সম্পর্ক গড়ার চেষ্টা করবেন, তাদের করুণ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে।’

বাংলাদেশকে জঙ্গি ও ইসলামি রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে পাতানো গণভোটের আয়োজন করেছিল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ওই গণভোট নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। মামলার প্রেক্ষিতে রুল জারি করেছেন হাইকোর্টের বিচারপতিরা। এদিন ওই প্রসঙ্গের উল্লেখ করে হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, ‘গণভোটের রায়কে আদালতে টেনে নিয়ে যাওয়া হয়েছে। গণভোটের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা সেটা মানব না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় আমাদেরকেও রাজপথে যেতে হবে। কথা ঘুমিয়ে পরিষ্কার আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না– হাইকোর্ট না রাজপথ। কিন্তু এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না।’

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর