চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আপনাদের জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে’,তারেককে দিল্লি আসার আমন্ত্রণ মোদির

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের নয়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে দিল্লি সফরের আমন্ত্রণ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণের পরেই তারেকের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন ভারতের লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।  ওই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তা ও দিল্লি আসার আমন্ত্রণপত্র পৌঁছে দেন তিনি। পাশাপাশি দুই দেশের জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন দুই নেতা।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতে দীর্ঘ ২০ বছর বাদে সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। এদিনই প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের তরফে হাজির ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও বিদেশ সচিব বিক্রম মিশ্রি। শুধু ভারতই নয়, শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শপথগ্রহণের পরে তারা প্রত্যেকেই নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

তারেকের হাতে ওম বিড়লা ভারতের প্রধানমন্ত্রীর যে চিঠি তুলে দিয়েছেন তাতে মোদি লিখেছেন, ‘বাংলাদেশের সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে বিএনপির জয় এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি এই পদে আপনার সাফল্য কামনা করি। এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। এই বিজয় দেশকে শান্তি, স্থিতিশীল ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আপনার ভিশনের প্রতি এক বিশাল জনসমর্থনও।’

চিঠিতে তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে মোদি লিখেছেন, ‘আপনাকে, জুবাইদা রহমান ও আপনার কন্যা জাইমাকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছি। ভারতে আপনাদের জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে।’

এদিন তারেকের পাশাপাশি পূর্ণ ও প্রতিমন্ত্রী হিসাবে আরও ৪৯ জন শপথ নিয়েছিলেন। যদিও বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা মন্ত্রিসভায় জায়গা না পাওয়ায় জোর চর্চা শুরু হয়েছিল। তবে রাতে মন্ত্রপরিষদ বিভাগের (ক্যাবিনেট) তরফে জানানো হয়, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় দশজনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়েছে। ওই ১০ জনের তালিকা নিচে দেওয়া হল-

মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা

 ১) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ

২) নজরুল ইসলাম খান

৩) রুহুল কবির রিজভী

৪)ইসমাইল জবিউল্লাহ

৫) রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা

১) হুমায়ুন কবির

২) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম

৩) জাহেদ উর রহমান

৪) ড. মাহাদি আমিন

৫) রেহান আসিফ আসাম

 

.

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ