বাংলাদেশের জাতীয় পতাকা বিকৃত করার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন এক ছবি প্রকাশ করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় পতাকা বিকৃত করার অভিযোগ উঠল পাকিস্তানের হাই কমিশনের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন এক ছবি প্রকাশ করেছে। যা নিয়ে সেদেশে শুরু হয়েছে সমালোচনার ঝড়। বাংলাদেশের সাধারণ মানুষের পাশাপাশি এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার ২১ জুলাই। ওই দিন বাংলাদেশের রাজধানী শহর ঢাকার পাকিস্তান হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা আপলোড করে। সেই ছবিতে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একসঙ্গে রাখা হয়। যা এডিট করে একীভূত করে প্রকাশ করা হয়। পাকিস্তান হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে সেই বিকৃত ছবি প্রকাশিত হওয়ার পর শুরু হয় সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দায় সরব হন বাংলাদেশের নেটিজেনরা। তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে পাকিস্তান হাইকমিশন সেই ছবির নীচে কমেন্টস অপশন বন্ধ করে দেয়। এখন সেখানে কেউ কমেন্ট করতে পারছে না।

এই বিষয়টি নিয়ে সমালোচনায় সরব হয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। মঞ্চের তরফে পাকিস্তানের ঢাকার হাইকমিশনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করা হয়েছে। প্রতিবাদ জানিয়ে যে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সেখানে বলা হয়েছে, সম্প্রতি মহান মুক্তিযুদ্ধে গণহত্যা ও গণধর্ষণে জড়িত পাকিস্তানের ঢাকার হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে বাংলাদেশের জাতীয় পতাকাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে যা বাংলাদেশের প্রচলিত পতাকা বিধির সুস্পষ্ট লঙ্ঘন। যদিও বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ বিষয়ে তিনি এখনও কিছু জানেন না। তাই এটি নিয়ে আপাতত কোন মন্তব্য করবেন না তিনি।

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে