‘একুশ মাথানত না করতে শিখিয়েছে’, ভাষা দিবসের প্রাক্কালে বার্তা শেখ হাসিনার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাত পোহালেই ভাষা দিবস। গোটা দেশবাসী বাংলা ভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেওয়া ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য অপেক্ষার প্রহর গুনছেন। ভাষা শহিদ দিবসের প্রাক্কালে মঙ্গলবার ফের একবার মাথা উঁচু করে জাতিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘একুশে পদক-২০২৪’ সম্মানে ভূষিত করেন প্রধানমন্ত্রী। মরণোত্তর পদক বিজয়ীদের পক্ষে তাঁদের স্বজনেরা পুরস্কার গ্রহণ করেন। ওই অনুষ্ঠানে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘একুশ আমাদের মাথানত না করতে শিখিয়েছে। কাজেই আমরা মাথানত করে নয়, মাথা উঁচু করেই চলব এবং বিশ্বদরবারে মর্যাদা নিয়ে এগিয়ে যাব।’ বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জাতির পিতা আমাদের শুধু স্বাধীনতাই দিয়ে যাননি, তিনি সেই সঙ্গে আমাদের একটা মর্যাদাবোধ দিয়ে গেছেন। বিজয়ী জাতি হিসেবে সারা বিশ্বে আমরা মাথা উঁচু করেই চলতে চাই। এই কথাটা সকলকে মনে রাখতে হবে। ১৯৫২ সালের আন্দোলন কেবলমাত্র ভাষা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না; এই আন্দোলন ছিল সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।’

চলতি বছর একুশে পদক যাঁরা পেলেন তাঁরা হলেন, আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর), হাতেম আলী মিয়া (মরণোত্তর), জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর), শুভ্রদেব, শিবলী মহম্মদ, ডলি জহুর, চিত্রনায়ক এম এ আলমগীর, শিমুল মুস্তাফা, রূপা চক্রবর্তী, শাহজাহান আহমেদ বিকাশ, কাওসার চৌধুরী, জিয়াউল হক, রফিক আহামদ, মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মনসুর, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর) ও জিনবোধি ভিক্ষু।

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL