বারাসতে বেসরকারি হাসপাতালে নাবালিকার মৃত্যুর ঘটনায় মালিকসহ গ্রেপ্তার ২

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত  ও সন্দেশখালি: উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতে নাবালিকা মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২ জন।ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর তিনটের সময়। বারাসতের একটি বেসরকারি হাসপাতালের মালিকের বাড়ির ছাদ থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়।নাবালিকার রহস্যজনক মৃত্যুতে খুনের অভিযোগ করা হয় পরিবারের তরফ থেকে। তারই ভিত্তিতে তদন্ত করে বারাসত থানার পুলিশ বেসরকারি হাসপাতালে এর মালিক আব্দুর রেজ্জাক মন্ডল(Abdur Rezak Mandal) ও তার সহকর্মী মোতালেবকে গ্রেফতার করে । শুক্রবার দুপুরে  প্রথমে বেসরকারি হাসপাতালে  মালিক রেজ্জাককে জিজ্ঞাসাবাদ করার জন্য  নিয়ে আসা হয়। পরে রাত্রি বেলায় ওই বেসরকারি হাসপাতালের মালিক ও তার সহকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় বারাসত থানার(Barasat P.S.)পুলিশ।

শনিবার দুপুর একটার সময় দুই অভিযুক্তকে বারাসত আদালতে পাঠানো হয়। যদিও ওই বেসরকারি হাসপাতালের মালিক দাবি করেছেন, এটা একটি চক্রান্ত ।তাকে ফাঁসানো হয়েছে। পরে সত্য প্রকাশ হবে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,উত্তর ২৪ পরগনা জেলার জেলা সদর বারাসাতের কাজী পাড়ায় টাকি রোড সংলগ্ন কিয়র পয়েন্ট নামে বেসরকারি নার্সিংহোমে(Private Nurshing Home) এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার দুপুর ২:৪৫ নাগাদ ঐ বেসরকারি হাসপাতালেই একজন মুখ ও বধির মহিলা কর্মীকে ওপরতলার মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।তারামনি নামে ১৩ বছরের ওই কিশোরীকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। কিয়োর পয়েন্ট বেসরকারি নার্সিং হোমের পক্ষ থেকে জানানো হয়েছে গলায় দড়ি দিয়েই মৃত্যু হয়েছে তারামনী নামে ১৩ বছর এর ওই কিশোরীর।

খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় বারাসত থানার পুলিশ। কি করে এমন ঘটনা ঘটেছে সেই বিষয়টি তদন্ত করে দেখছে বারাসাত থানার পুলিশ। তবে নার্সিং হোমের কর্মীদের দাবী মৃত কিশোরীর পরিবার অত্যন্ত গরীব হওয়ায় অভিভাবকরা নার্সিং হোমের মালিক মহম্মদ রেজ্জাকের কাছে রেখে যায়।সেখানেই পড়া শুনা করতো। ঘটনাচক্রে রেজ্জাকের দুই ছেলে ও দুই মেয়ে বিদেশে থাকেন। তারামনি রেজ্জাক ও তার স্ত্রী কে দেখা শুনা করতো। আচমকা কি কারণে এই মৃত্যু তাই নিয়ে সংশয়ে সকলেই। গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।অন্যদিকে, সন্দেশখালিতে (Sandeshkhali)দুষ্কৃতীদের কাছ থেকে আগ্নেয়অস্ত্র উদ্ধার করল এলাকার বাসিন্দারা। সন্দেশখালির জেলিয়াখালির(Zeliakhali) পিয়ারাখালি ফেরিঘাট সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে কয়েকজন দুষ্কৃতী বড় একটি বন্দুক নিয়ে এলাকায় ছিনতাই ও অসৎ কাজের এর উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। সেই সময় এলাকার মানুষেরা তাদের দেখতে পেয়ে তাদের তাড়া করে।এলাকার বাসিন্দারা তাড়া করলে তাদের কাছে থাকা একটি বন্দুক ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।এলাকার বাসিন্দারা সেই বন্দুকটিকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়।অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন এলাকার বাসিন্দারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

শনি রাতে নিউইয়র্কে মহাকাব্যিক লড়াই, মরক্কোর মুখোমুখি ব্রাজিল

বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হল সতর্কতা

চাটনি-রুটি কেটেছে দিন, ২০ বছর জন্মভিটেয় পা রাখেননি ‘পঞ্চায়েত’ এর ‘প্রধানজি’

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

ফিফা বিশ্বকাপের মঞ্চে কেটি পেরিকে পাত্তাই দিল না খুদে, ভাইরাল ভিডিও

সুখবর! শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল দাঁড়াবে আরও ৫টি স্টপেজে, কখন কোন স্টেশনে আসবে?

ধুন্ধুমার নৈহাটি থানা চত্বর, পুরসভার চেয়ারম্যানের ছেলেকে চড় -ঘুষি- লাথি, ছোড়া হল ডিম

পেট্রল পাম্পে জ্বালানি বিক্রি নিয়ে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

মেট্রো লাইনের উপর উঠল বিড়াল, ক্ষুদ্র প্রাণীর ক্ষমতা দেখল নিত্যযাত্রীরা

বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কুরেশির