খালেদাকে ফের জেলে পোরার হুমকি শেখ হাসিনার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আন্দোলনের নামে বিএনপি হিংসার পথ থেকে না সরলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ফের জেলে পোরা হবে বলে হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠিয়ে দেওয়া হবে। দুর্নীতি মামলায় ১০ বছরের জেল হওয়া সত্বেও মানবিক কারণে  সাজা স্থগিত করে বাড়িতে থাকার সুযোগ দিয়েছি। বিএনপি বেশি বাড়াবাড়ি করলে ফের খালেদাকে জেলে পাঠিয়ে দেওয়া হবে।’

অবিলম্বে সরকার ভেঙে দিয়ে নির্বাচন ঘোষণার দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন শুরু করেছে বিএনপি-জামায়েত ইসলামি ও বামপন্থী দলগুলি। ইতিমধ্যেই সেই আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে হিংসাত্মক ঘটনা ঘটিয়ে চলেছে বিএনপি কর্মী-সমর্থকরা। ঢাকায় প্রকাশ্যে হামলা চালানো হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন আহমেদ মানিকের উপরে। এদিন বিএনপির হিংসাত্মক আন্দোলনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি শান্তিপূর্ণ মিছিল-মিটিং করলে আমরা কিছুই করব না। কিন্তু ওই যে লাঠিসোটা নিয়ে এসে ভাবসাব দেখানো, আর যদি একটা মানুষের গায়ে হাত দেয়, আমরা ছাড়ব না। খালেদা জিয়াকে ফের জেলে পাঠিয়ে দেব।’

উল্লেখ্য, দেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পরেই স্বাস্থ্যের কথা ভেবে সাজা স্থগিত রেখে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে সরকার। তার পরে বেশ কয়েক দফায় সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। যদিও উন্নত চিকি‍ৎসার জন্য তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। 

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

বিধানসভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির