সাবধান! ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গরমের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করতেই স্বস্তির বার্তা নিয়ে আসছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টির প্রবাহ ‘গোধূলি’। ঝড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা নিয়ে আজ রাত থেকেই দেশের আকাশে দেখা মিলতে পারে এই বৃষ্টিবলয়ের প্রভাব। ফলে তাপদাহের মধ্যে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) রাত থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে ‘গোধূলি’ নামের প্রাক-মৌসুমি বৃষ্টিবলয়টি সক্রিয় হতে পারে। এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া বিশ্লেষকদের মতে, এই বৃষ্টিবলয়টি প্রথমে সিলেট, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। পরে ধীরে ধীরে অন্যান্য এলাকায় এর প্রভাব ছড়িয়ে পড়বে এবং আগামী ১৮ মার্চ উপকূলীয় অঞ্চল দিয়ে এটি দেশ ছাড়তে পারে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকার উত্তর-পূর্বাংশ, চট্টগ্রাম বিভাগের উত্তরাংশ এবং রংপুর বিভাগের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলেও বৃষ্টির সক্রিয়তা বেশি থাকতে পারে। এসব এলাকায় কয়েক দফায় কালবৈশাখী ঝড়, বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

আরও পড়ুন: মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫ বাংলাদেশি

অন্যদিকে ঢাকা ও রংপুর বিভাগের বাকি অংশ, রাজশাহী এবং খুলনা বিভাগের উত্তরাঞ্চলে মাঝারি বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে বরিশাল এবং খুলনা ও চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হতে পারে বলে জানানো হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। পাশাপাশি মাঝারি থেকে তীব্র বজ্রপাত এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। এ সময় উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে।

বিশেষ সতর্কতায় বলা হয়েছে, ভারী বৃষ্টির কারণে সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় সামান্য পাহাড় ধসের ঝুঁকি তৈরি হতে পারে। তবে এই বৃষ্টিবলয়ের কারণে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলেও জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষকরা।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট