বাংলাদেশে নিষিদ্ধই থাকছে PUBG, জানিয়ে দিল হাইকোর্ট

হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে আবেদন জানানো হবে কিনা, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি পাবজি প্রস্তুতকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আবেদনেও লাভ হল না। দেশে নিষিদ্ধই থাকছে পাবজি গেম। বুধবার ফের জানিয়ে দিল হাইকোর্ট। দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি বন্ধের নির্দেশ প্রত্যাহারের আর্জি জানিয়ে অনলাইন ভিডিও গেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান যে আবেদন জানিয়েছিল তা খারিজ করে দিয়েছে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে আবেদন জানানো হবে কিনা, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি পাবজি প্রস্তুতকারীরা।

গত বছরের ১৯ জুন অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, টিকটক, ভিগো লাইভ, ফ্রি ফায়ার গেমসহ সব প্রকার অনলাইন গেমস এবং অ্যাপস বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন সুপ্রিমকোর্টের দুই আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং মোহাম্মদ কাউছার। ওই আর্জিতে বলা হয়, টিকটক, ভিগো লাইভ, পাবজি এবং ফ্রি ফায়ারের মতো গেমসগুলোতে দেশের যুব সমাজ এবং শিশু-কিশোররা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়েছে। ফলস্বরূপ সামাজিক মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি যেমন নষ্ট হচ্ছে, তেমনই ভবিষ্যৎ প্রজন্ম মেধাহীন হয়ে পড়ছে। টিকটক, লাইকি অ্যাপস ব্যবহারের ফলে যুব ও নবীন প্রজন্ম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। টিকটক ব্যবহারকারীরা বিভিন্ন গোপনীয় জায়গায় পুল পার্টির নামে অনৈতিক বিনোদন যৌন কার্যক্রমে লিপ্ত হচ্ছে। 

ওই আর্জির পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ জুন সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অবিলম্বে পাবজি, ফ্রি ফায়ারসহ সব ক্ষতিকর গেম সরানোর নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চ।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়