এই মুহূর্তে

সংবিধান থেকে শেখ মুজিবের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাদ দেওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিনিধি ঢাকা: ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দি উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া ঐতিহাসিক ভাষণ বাংলাদেশের সংবিধান থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে কুখ্যাত ‘রাজাকার’ আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন। আর ওই সুপারিশ নিয়েই ফের সমালোচনার ঝড় উঠেছে। মুক্তিযুদ্ধের সময়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করা সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না ক্ষোভ উগরে দিয়ে বলেছেন ‘৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহওরাওয়ার্দি উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ ছিল স্বাধীনতার শপথ। বিদেশি এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যতই চেষ্টা করুক ৭ মার্চকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না।’

শেখ হাসিনা সরকারের পতনের পরে অবৈধভাবে বাংলাদেশের কুর্সিতে আসীন হয়েই সংস্কারের নামে মুক্তিযুদ্ধ বিরোধীদের নেতৃত্বে বিভিন্ন কমিশন গঠন করেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য তথা রাজাকার বাহিনীর অন্যতম নেতা মুহাম্মদ ইউনূস। সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তথা রাজাকার বাহিনীর অন্যতম সদস্য আলী রিয়াজ। তাকে দায়িত্ব দেওয়া নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েই ‘প্রভু’ মোল্লা ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা তুলে দিয়ে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র ঘোষণার সুপারিশ করেছেন আলী রিয়াজ।

গত শনিবার (৮ ফেব্রুয়ারি) মোল্লা ইউনূসের হাতে সংবিধান সংস্কার কমিশনের যে সুপারিশ মালা তুলে দিয়েছেন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ‘রাজাকার’ বাহিনীর অন্যতম নেতা আলী রিয়াজ, তাতে বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়ার কথা রয়েছে। ২০১১ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ওই ভাষণ সংবিধানে যোগ হয়েছিল।  ৭ মার্চের ভাষণ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্রকে সংবিধানের অংশ করা হয়।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ড্যামেজ কন্ট্রোল! বাংলাদেশের মন্দিরের পুরোহিতদের মাসে ৫ হাজার করে সরকারি ভাতা

রাজাকারদের মুক্তিযোদ্ধার তকমা দেওয়ার উদ্যোগ পাকপ্রেমী তারেক রহমানের

তারেকের ইন্ধনে বাংলাদেশে আরও ৩৫ প্রশিক্ষণ শিবির খুলল পাক জঙ্গি সংগঠন লস্কর

তারেক জমানায় হিন্দু নির্যাতন চরমে, তিন সপ্তাহে খুন ১১ জন, গণধর্ষিতা ৫ জন

সাবধান! ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

নববধূকে নিয়ে বাড়ি ফেরা হল না বরের, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ