র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারে সম্মানিত বাংলাদেশের রুনা খান

Share:

নিজস্ব প্রতিনিধি,ঢাকাঃ দুর্গম চর, নদীভাঙন আর জলবায়ুর অভিঘাতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর দীর্ঘ লড়াই রুনা খানের। সেই কাজই এবার পেল আন্তর্জাতিক স্বীকৃতি। সোমবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা থেকে ২০২৬ সালের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করেছে র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে তিন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

রুনা খানের সঙ্গে এ বছর এই সম্মান পেলেন সিঙ্গাপুরের কূটনীতিক ও আইনজ্ঞ টমি কোহ এবং মায়ানমারের মানবাধিকারকর্মী বো চি। প্রান্তিক ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ মানুষের জীবনমান উন্নয়নে রুনা খানের দীর্ঘদিনের কাজের স্বীকৃতিতেই তাঁকে বেছে নেওয়া হয়েছে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য। ফাউন্ডেশনের মতে, এ বছরের বিজয়ীদের কাজের মধ্যে ফুটে উঠেছে নিঃস্বার্থ ভাবে মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সম্প্রদায়ের জন্য সুযোগ তৈরি করা এবং মানুষকে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তোলার শক্তি জোগানোর মূল্যবোধ। ২০০২ সালে ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠা করেন রুনা খান। তার পর থেকে দুই দশকেরও বেশি সময় ধরে দুর্গম, নদীভাঙনপ্রবণ এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জন্য কাজ করে চলেছে সংস্থাটি। স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা, দুর্যোগ মোকাবিলা থেকে স্থানীয় মানুষের ক্ষমতায়ন,  একাধিক ক্ষেত্রে ছড়িয়ে রয়েছে তাদের কাজের পরিধি। ফ্রেন্ডশিপের এই পথচলায় এর আগেও এসেছে আন্তর্জাতিক স্বীকৃতি।

আরও পড়ুনঃ নেপালের বিপর্যয়ে নিখোঁজ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম

২০২৫ সালে জলবায়ু নিয়ে কাজের জন্য সংস্থাটি পেয়েছিল ‘আর্থশট প্রাইজ’। এ বার রুনা খানের হাত ধরে এল আরও এক বড় সম্মান। ফিলিপিন্সের প্রাক্তন প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের নামে এই পুরস্কারের নামকরণ। ১৯৫৭ সালে তাঁর মৃত্যুর পর একই বছর প্রতিষ্ঠিত হয় র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। ১৯৫৮ সালে প্রথম বার দেওয়া হয় এই পুরস্কার। প্রতি বছর ৩১ অগস্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের জন্মদিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। রুনা খান এই সম্মান পাওয়া চতুর্দশ বাংলাদেশি। এর আগে ২০২৩ সালে জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ এই পুরস্কার পেয়েছিলেন।

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…