বাংলাদেশে আচমকাই বন্ধ রুশ টিভির সম্প্রচার, কারণ নিয়ে ধোঁয়াশা

গত পাঁচই মার্চ থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় আচমকাই বন্ধ হয়ে যায় রুশ সরকার নিয়ন্ত্রিত আরটি টিভির সম্প্রচার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশজুড়ে আচমকাই বন্ধ হয়ে গেল রুশ সরকার নিয়ন্ত্রিত রাশিয়ান টিভি চ্যানেল আরটি টিভির সম্প্রচার। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার দর্শকরা অভিযোগ করেছেন, গত চারদিন ধরে আরটি টিভি দেখা যাচ্ছে না। আচমকাই কেন রাশিয়ান টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ হলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আরটি টিভির সম্প্রচার নিষিদ্ধ করা হয়নি।

ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করায় ইউরোপ সহ বিশ্বের অধিকাংশ দেশেই রাশিয়ার বিভিন্ন টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এমনকী ইউটিউবেও রুশ টিভি চ্যানেলের লাইভ সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ইউক্রেন ও রুশ যুদ্ধ শুরুর পরেই বাংলাদেশজুড়ে রাশিয়ান টিভি চ্যানেলগুলি দেখতে পাচ্ছিলেন দর্শকরা। আচমকাই তাতে ছন্দপতন।

গত পাঁচই মার্চ থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় আচমকাই বন্ধ হয়ে যায় রুশ সরকার নিয়ন্ত্রিত আরটি টিভির সম্প্রচার। অনেক দর্শকই আরটি টিভি দেখতে না পেয়ে স্থানীয় কেবল অপারেটরদের গোচরে আনেন বিষয়টি। কিন্তু তারা জানিয়ে দেন, স্থানীয়ভাবে আরটি টিভি দেখানো বন্ধ করা হয়নি। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (সিওএবি) সভাপতি এসএম আনোয়ার পারভেজ জানান, ‘আরটি টিভি নিষিদ্ধের ব্যাপারে সরকারের কাছ থেকে কোনও নির্দেশ আসেনি। তবে চ্যানেলটির সম্প্রচারের দায়িত্বে থাকা কোনও সংস্থা বিদেশি নিষেধাজ্ঞার ফলে সম্প্রচার বন্ধ করে দিতে পারে।’

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়