বাংলাদেশের প্রাক্তন তিন মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসান ঘটার সঙ্গে সঙ্গেই বাংলাদেশে শুরু হয়েছে ‘আমরা সবাই রাজা, আমাদের-ই রাজার রাজত্বে’ নীতি। আওয়ামী লীগ নেতা-মন্ত্রী সাংসদ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসাবে পরিচিত আমলা-সাংবাদিক-সংস্কৃতিকর্মী-খেলোয়াড়দের বিরুদ্ধে ঢালাওভাবে খুনের মামলা দায়ের চলছে। এবার শেখ হাসিনা জমানায় মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা তিন জনের বিরুদ্ধে দায়ের হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা। যে তিন মুখ্য নির্বাচনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তারা হলেন কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন নগরের চকবাজার থানার বাসিন্দা একরামুল করিম। আদালত অভিযোগ তদন্তপূর্বক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।

আদালতে দায়ের করা আর্জিতে বলা হয়েছে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সংসদ নির্বাচনে বিরোধী দলসহ অনেক জনপ্রিয় নেতার অংশগ্রহণ ছিল না। সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। যাঁরা কমিশনে ছিলেন, তাঁদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নির্বাচনী মাঠে একপেশে আচরণ করেছে। বিপুল টাকা ব্যয়ে যে তিনটি নির্বাচন হয়েছে, তাতে সংবিধানের শপথ ভঙ্গ করেছেন নির্বাচন কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তারা। তাই রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের অনুমতি দেওয়া হোক। একই সঙ্গে ওই তিন নির্বাচনে যাঁরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং অবৈধভাবে সুযোগসুবিধা ভোগ করেছেন তাঁদেরও মামলার আসামি করা হয়েছে।

একই সঙ্গে দেশের তিন মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা দায়ের বেনজির বলেই রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। যদিও যাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা শুরু হয়েছে সেই কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শান্তিপুরে নৃত্যশিল্পী কিশোরীর রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

শেষ রক্ষা হল না, অটোয় চেপে চম্পটের সময়ে পুলিশের হাতে পাকড়াও জেল পালানো বন্দি

আবু ধাবিতে ‘বিগ টিকিট’ লটারি জিতে ২০০ গ্রামের সোনার বার জিতলেন ৪ ভারতীয়

গাইঘাটার পর সামশেরগঞ্জ, মঙ্গলে জোড়া এনকাউন্টার রাজ্যে, খতম খুনে অভিযুক্ত

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

বম্বে হাইকোর্টে স্বস্তি অভিনেতা ইমরান খানের, আপাতত ছাড়তে হচ্ছে না দেশ

অভিষেক-বৈভবের তাণ্ডবে নিউজিল্যান্ডকে দুরমুশ করে সিরিজ কব্জা ভারতের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, ৩৫ বলে শতরান করে ছুঁলেন রোহিত শর্মাকে

দুপুরেই আঁধারে ডুবল ঢাকা-চট্টগ্রাম, আদালত-সচিবালয়-বাংলাদেশ ব্যাঙ্কের কাজকর্ম স্তব্ধ

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা

নিউজিল্যান্ডের মাঠে তাণ্ডবলীলা অভিষেক-বৈভবের, পাওয়ার প্লে-তে বিশ্বরেকর্ড ভারতের

নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণের বিরুদ্ধে