অগ্নিগর্ভ ঢাকা, নিরাপত্তা খতিয়ে দেখতে বাংলাদেশ সীমান্তে ছুটলেন পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি, আইজল: পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট ইসলামি জঙ্গিদের বেনজির তাণ্ডবে জ্বলছে রাজধানী ঢাকা-সহ গোটা বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত একাধিক প্রতিষ্ঠানে তাণ্ডব চালিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে জঙ্গিরা। ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে মেরে গাছে বেঁধে জ্বালিয়ে দিয়েছে। ওপার বাংলার অশান্তির আঁচ যাতে এপার বাংলায় না পৌঁছয় এবং জঙ্গিরা সীমান্ত পেরিয়ে এপারে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা পরিদর্শন করেছেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় প্রধান রাম চন্দ্র তিওয়ারি। সীমান্তের নিরাপত্তা নিয়ে অসম রাইফেলস ও বিএসএফের কর্তাদের সঙ্গে কথা বলেন। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন।

মূলত উত্তর-পূর্বের অন্যতম রাজ্য মিজোরামের সীমান্ত পরিস্থিতি সম্পর্কে অবহিত হতেই এদিন সীমান্তে ছুটেচিলেন পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান। মিজোরামের সঙ্গে বাংলাদেশের প্রায় ৩১৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্তের ওপারে রয়েছে পার্বত্য চট্টগ্রাম ও সিলেট। দুর্গম পাহাড়ি ও জঙ্গল হওয়ার কারণে ওই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ অনেকটাই সহজ হয়। যেভাবে ইদানিং বাংলাদেশের ইসলামি জঙ্গি সংগঠনগুলি সেভেন সিস্টার্সে নাশকতা চালানোর হুঙ্কার ছেড়ে চলেছে, তাতে সীমান্তের সুরক্ষা আরও নিশ্চিত করতে চাইছে ভারতীয় সেনা। কিভাবে শত্রুর আক্রমণ মোকাবিলা করা যাবে, কি-কি পরিকাঠামো গড়তে হবে তা নিয়ে আলোচনার জন্যই পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান মিজোরামে পৌঁছেছেন। সূত্রের খবর, অসমের ডিমাপুরে অবস্থিত ভারতীয় সেনার তৃতীয় কর্পসের একটি ব্রিগেডকে মিজোরাম সীমান্ত প্রহরার দায়িত্ব দেওয়া হতে পারে। লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি তৃতীয় কর্পসের জিওসি লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেন্ধারকর এবং ১৭তম মাউন্টেন স্ট্রাইক কর্পসের জিওসি লেফটেন্যান্ট জেনারেল যশ অহলাওয়াতকে সঙ্গে নিয়ে এদিন ভারত-বাংলাদেশ সীমান্তে দুটি আউটপোস্ট (পারভা এবং শিলসুরি) পরিদর্শন করেন।

সুত্রের খবর, অসম রাইফেলস ও বিএসএফ আধিকারিকরা পূর্বাঞ্চলীয় সেনাপ্রধানকে জানান, ‘শত্রুর মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত। কোনও বিদেশি শত্রুকে সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে পা রাখতে দেওয়া হবে না।’

আমিশার বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল অভিনেত্রীর মায়ের ৫ লক্ষ টাকার সোনার বালা

সাতসকালে রাজবাড়ির দিঘিতে ভাসতে দেখা গেল অজ্ঞাত যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক