বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি প্রাক্তন বিচারক সাহাবুদ্দিন চুপ্পু

১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন সাহাবুদ্দিন চুপ্পু। একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সব জল্পনার অবসান। দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারক এবং দুর্নীতি দমন কমিশনের প্রাক্তন কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু। আজ রবিবার সকালে শাসকদল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা সেতু ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে এক প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর মনোনয়নপত্র জমা দিয়েছেন। দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলা সাহাবুদ্দিন চুপ্পুর জন্ম ১৯৪৯ সালে পাবনায়। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে কর্মজীবন শুরু করেন। অবসরের পরে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশনের ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী, আজ রবিবারই দেশের সাংবিধানিক প্রধান নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। জমা পড়া মনোনয়নপত্র পরীক্ষা করা হবে আগামিকাল ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়সীমা মঙ্গলবার বিকেল চারটে পর্যন্ত। যদি প্রয়োজন হয় তাহলে আগামী রবিবার ১৯ ফেব্রুয়ারি দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট নেওয়া হবে। আর অন্য কোনও প্রার্থী না দাঁড়ালে আগামিকাল সোমবার মনোনয়নপত্র পরীক্ষার পরেই আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী বলে ঘোষণা করা হবে।

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনের পরে এখনও পর্যন্ত ১৭ জন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেশ কয়েকজন দুই মেয়াদে রাষ্ট্রপতি ছিলেন। বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদও টানা দ্বিতীয়বার সাংবিধানিক প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন। প্রথমে সাধারণ মানুষের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন। ১৯৯১ সালে পরোক্ষ ভোটে অর্থা‍ৎ সংসদ সদস্যদের ভোটে  রাষ্ট্রপতি নির্বাচনের বিধান চালু হয়। সেবার তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়। আর ওই সময় বিরোধীদল ও বর্তমানের শাসকদল আওয়ামী লীগ প্রার্থী করেছিল বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে। ওই নির্বাচনে আব্দুর রহমান বিশ্বাস বিজয়ী হন। ১৯৯৬ সাল থেকে অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হয়েছে।

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী