চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিউইয়র্ক সিটি নির্বাচনে জিতে ইতিহাস গড়লেন দুই বাংলাদেশি তনয়া

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: ফের দেশকে গর্বিত করলেন দুই সোনার মেয়ে। নিউইয়র্ক সিটি নির্বাচনে বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন  বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ ও সোমা সাঈদ কুইন্স। নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম মুসলিম নারী কাউন্সিলওমেন নির্বাচিত হয়েছেন শাহানা। আর সিভিল কোর্টের বিচারক হিসেবে বিজয়ী হয়েছেন সোমা।  বাংলাদেশি বংশোদ্ভুত দুই মেয়ের ইতিহাস গড়ায় উল্লসিত নিউইয়র্কের বাংলাদেশিরা। উ‍ৎসবে মেতেছেন তাঁরা।

চট্টগ্রাম জেলার ফটিকছড়ির মেয়ে শাহানা হানিফ এবার নিউইয়র্ক সিটি নির্বাচনে দেশের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির হয়ে দাঁড়িয়েছিলেন।  ব্রুকলিনের নির্বাচনী এলাকা ডিস্ট্রিক্ট-৩৯ থেকে ২৮ হাজার ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন প্রদত্ত ভোটের ৮৯.৩ শতাংশ। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ব্রেট ওয়েনকফ পেয়েছেন মাত্র ২ হাজার ৫২২ ভোট। অন্যদিকে অ্যাটর্নি সোমা সাঈদ কুইন্স সিভিল কোর্টের বিচারক হিসেবে বিজয়ী হয়েছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম মুসলিম নারী বিচারক। তাঁর পৈত্রিক নিবাস টাঙ্গাইলের দেলদুয়ারে। এই প্রথম নিউইয়র্ক সিটি নির্বাচনে জয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভুত কোনও মহিলা।

দুই বাংলাদেশি নারীর ঐতিহাসিক জয়ের পরেই নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা কুইন্সের জ্যাকসন হাইটস, ওজোনপার্ক, জ্যামাইকা, এস্টোরিয়া, ব্রঙ্কসের পার্কচেস্টার, স্টারলিংক, ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে উৎসব শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ