চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

নিজস্ব প্রতিনিধি: ‘প্রেম রতন ধন পায়ো’-এর ১২ বছর পর রোমান্টিক ‘প্রেম’ ড্রামা নিয়ে রূপোলী পর্দায় ফিরছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সুরজ বরজাতিয়া। সলমানের পর এবার তাঁর আইকনিক ‘প্রেম’ চরিত্রে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। আর ছবির নায়িকা হবেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ। ছবির নাম ‘ইয়ে প্রেম মোল লিয়া’। ছবিটি আগামী ২৭ নভেম্বর মুক্তি পাবে। আজ, মঙ্গলবার (২১ এপ্রিল) রাজশ্রী প্রোডাকশন ও মহাবীর জৈন ফিল্মস ছবিটির ঘোষণা দিয়েছে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ‘উঁচাই’ ছবির অনেক বছর পর আবারও পর্দায় ফিরছেন তিনি। ‘প্রেম রতন ধন পায়ো’ প্রেম চরিত্রে অভিনয় করে সকলের প্রশংসা কুড়িয়েছিলেন সলমান খান।

এবার সেই আইকনিক চরিত্রেই অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা, যিনি প্রথমবারের মতো এই চরিত্রে অভিনয় করছেন। এই ছবিতে প্রথমবারের মতো তাঁর সঙ্গে দেখা যাবে শর্বরী ওয়াঘকে। শর্বরীর সরলতা, দৃঢ় ও সুন্দর ভাবমূর্তি রাজশ্রী নায়িকাদের অনন্য গুণাবলীর প্রতীক। সুতরাং আয়ুষ্মান ও শর্বরীর অন-স্ক্রিন রসায়ন দেখার মতো হবে, তা বলাই বাহুল্য! রাজশ্রী প্রোডাকশনসের আসন্ন চলচ্চিত্রটি নানা দিক থেকে বিশেষ হতে চলেছে। এই ছবির মাধ্যমে প্রায় ১২ বছর পর সুরজ বরজাতিয়া এবং হিমেশ রেশমিয়া পুনরায় একত্রিত হচ্ছেন। এর আগে তাঁরা ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন, এর সঙ্গীত ব্যাপক সাফল্য পেয়ে ছিল। হিমেশ এই ছবির সঙ্গীত পরিচালনাও করছেন। অর্থাৎ এক দশক পর বড় পর্দায় ফিরছে ‘প্রেম’।

এই মঙ্গলবার ছবিটির আনুষ্ঠানিক নাম ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে, যদিও প্রধান জুটির ফার্স্ট-লুক ভিজ্যুয়াল গোপন রাখা হয়েছে। এর আগে বরজাতিয়ার সঙ্গে কাজ করা নিয়ে আয়ুষ্মান খুরানা জানিয়েছিলেন, ‘স্যারের সঙ্গে কাজ করাটা আমার বহুদিনের স্বপ্ন ছিল। তিনি একজন অত্যন্ত মহৎ মানুষ। যখনই তাঁর সঙ্গে দেখা হয়, আমি তাঁর পা ছুঁয়ে প্রণাম করি। তাঁর মধ্যে এক ধরনের অনুভূতি আছে, এবং সিনেমার একজন ছাত্র হিসেবে আমি তাঁকে সেই শক্তি ফিরিয়ে দিতে চাই। সবচেয়ে ভাল ব্যাপার হল, তিনি সিনেমার একজন গুরু, কিন্তু তিনি এখনও নিজেকে একজন ছাত্র বলে মনে করেন, যা সত্যিই খুব সুন্দর।’

 

অন্যদিকে বরজাতিয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, “প্রতিটি সিনেমার শুটিংয়ের আগে আমার স্নায়ুচাপ কাজ করে। আমার প্রথম সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিয়া’ বানানোর সময়েও এটা ছিল। এখনও একই রকম আছে। একজন নির্মাতা হিসেবে, সিনেমাটি বক্স অফিসে কত ব্যবসা করবে তা বড় কথা নয়, বরং আপনি সেই ভাবনা বা দৃশ্যের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছেন কি না, সেটাই আসল কথা।” তবে চলচ্চিত্রটির পূর্ব নাম ছিল ‘প্রেম কি শাদি’, কিন্তু পরে এর নাম পরিবর্তন করে ‘ইয়ে প্রেম মোল লিয়া’ রাখা হয়। বর্তমানে হিন্দি সিনেমায় অ্যাকশন, হরর এবং ঐতিহাসিক চলচ্চিত্রের আধিপত্য রয়েছে। রাজশ্রী প্রোডাকশনস তাদের সিগনেচার ফিল্ম, একটি সত্যিকারের পারিবারিক বিনোদনমূলক ছবি নিয়ে ফিরছে। সুরাজ বরজাতিয়া “ম্যায়নে প্যার কিয়া,” “হাম আপকে হ্যায় কৌন,” “হাম সাথ সাথ হ্যায়,” “বিবাহ,” এবং “প্রেম রতন ধন পায়ো” এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্র নির্মাণ করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ