প্রধানমন্ত্রী পদে ইস্তফাই দেননি, বিস্ফোরক দাবি শেখ হাসিনার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনা অভ্যুত্থানের মুখে গত ৫ অগস্ট প্রাণ বাঁচাতে ঢাকা ছেড়ে ভারতে পাড়ি দিয়েছিলেন শেখ হাসিনা। আর মুজিব কন্যার দেশ ছাড়ার কয়েক ঘন্টা বাদেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। যদিও সেই দাবি নস্যা‍ৎ করেছিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি জানিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেননি তাঁর মা।’ তখন মুখ না খুললেও প্রধানমন্ত্রী পদে ইস্তফা নিয়ে অবশেষে মুখ খুললেন মুজিব কন্যা। জানিয়ে দিলেন, ‘তিনি এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলা অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ অবৈধ।’

শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে শেখ হাসিনার সঙ্গে প্রাক্তন ছাত্রলীগের এক নেতার কথোপকথন। ওই কথোপকথনে শোনা যাচ্ছে মুজিব কন্যা বলছেন, ‘সে (মুহাম্মদ ইউনূস) তো জবরদখল করছে। তার কোনও বৈধতা নাই। উপদেষ্টা বলে আমাদের কোনও পদ নাই। মানুষ খুন করে মেরে, একটা সিচ্যুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল।’ অন্য প্রান্তে থাকা ছাত্র নেতাকে এ সময় বলতে শোনা যায়- ‘জি আপা, জি আপা এগুলো আমরা ইউরোপীয় পার্লামেন্টকে জানাচ্ছি।’ তখন শেখ হাসিনা বলেন, ‘আমি তো পদত্যাগ করি নাই। আমাদের কনস্টিটিউশনের আর্টিক্যাল ৫৭ অনুযায়ী যেভাবে পদত্যাগ, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। সে কিন্তু ৬ তারিখের জায়গায় ৫ তারিখে (লং মার্চ) নিয়ে আসল। ৫ তারিখে নিয়ে আসার ফলে এমনভাবে চারদিকে লোক ঘেরাও…আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানের সিকিউরিটি… তাহলে অনেক লাশ পড়বে। লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাই না।’

খানিকটা চুপ থেকে মুজিব কন্যা আরও বলেন, ‘যখন এমন সিচ্যুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিল তারা বাধ্য হয়ে…তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে। যার ফলে বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দিইনি। কাজেই আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি এখনও বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেকটেড প্রাইম মিনিস্টার।’

 

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর