ঢাকায় মিথিলার বাড়িতে দাওয়াত সৌরভের, রকমারি শুঁটকি-পোলাওয়ে সেজে উঠল নায়কের পাত

মিথিলার বাড়িতে সৌরভের জন্যে রান্না হয়েছিল, পোলাও, একাধিক পদের মাংস, বিভিন্ন ধরনের ভর্তা, মাছ বেশ কয়েক পদের, শুঁটকি ছিল বহু ধরনের। তবে শুঁটকি নাকি সৌরভের ভীষণ পছন্দের

Share:

নিজস্ব প্রতিনিধি: এপার বাংলার সঙ্গে ওপার বাংলার সবসময়ই নিবিড় সম্পর্ক। বাণিজ্যিক দিক হোক বা বিনোদন ক্ষেত্র সব দিকেই দারুণ যোগাযোগ কলকাতা এবং ঢাকার। বিশেষ করে ঢাকা চলচ্চিত্র মহলেও টলিউডের তারকাদের যাতায়াত বহাল, পাশাপাশি ঢালিউডের তারকারাও প্রতিনিয়ত কলকাতা মুখী। কলকাতার চলচ্চিত্রেও তাঁরা প্রধান ভূমিকায় অভিনয় করছেন আবার ঢাকার চলচ্চিত্রেও টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা জাঁকিয়ে অভিনয় করছেন। এবং তাঁদের জনপ্রিয়তাও ঢাকা ইন্ডাস্ট্রিতে তুখোড়। তেমনি মাস কয়েক আগেই মুক্তি পেয়েছিল, জনপ্রিয় হইচই ওয়েবসিরিজ মন্টু পাইলটের দ্বিতীয় সংস্করণ। প্রথম সিরিজে ওয়েবসিরিজ কিং সৌরভ দাস (SAURAV DAS) এবং শোলাঙ্কি অভিনয় করলেও দ্বিতীয় সিরিজে সৌরভের সঙ্গে জুটি বেঁধেছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে মিথিলা (MITHILA)। পর্দায় তাঁদের রসায়ন ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। সেই সুবাদে টলিউডেও ঢালিউডের এই নায়িকা জমিয়ে রাজত্ব করেছিল। এবং সৌরভের সঙ্গেও তাঁর দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

সেই সুবাদেই ঢাকায় নিজস্ব বাসভবনে আমন্ত্রণ জানালেন মিথিলা সৌরভকে। যদিও মিথিলার ডাক পড়েনি, আসলে ঢাকায় এসে বন্ধুর কথা মনে পড়ায় সৌরভ নিজেই মিথিলাকে ফোন করে আড্ডা দিলেন। সঙ্গে মিথিলার বাড়িতে সৌরভের স্পেশাল ট্রিটমেন্টও হল। মিথিলার মায়ের হাতে রাঁধা খাবার খেলেন সৌরভ। এই প্রসঙ্গে মিথিলা বললেন, ‘ওকে বাসায় দাওয়াত দিয়ে যা যা খাবার রয়েছে সব রান্না করে খাইয়েছি। অবশ্য আমি রান্না করিনি। মা রান্না করেছে।’ ঢাকা সংবাদমাধ্যম অনুযায়ী, মিথিলার বাড়িতে সৌরভের জন্যে রান্না হয়েছিল, পোলাও, একাধিক পদের মাংস, বিভিন্ন ধরনের ভর্তা, মাছ বেশ কয়েক পদের, শুঁটকি ছিল বহু ধরনের। তবে শুঁটকি নাকি সৌরভের ভীষণ পছন্দের।

মিথিলা আরও বলেন ‘ও আমার খুব ভালো বন্ধু। তুই-তোকারি টাইপের। ওকে আমি বাংলাদেশের কালচার শিখিয়েছি। যার ফলে সে এসে আমাকে দোস্ত দোস্ত করে ডাকে।’ বলিউডের ছবিতেও অভিনয় করেছেন সৌরভ। ওনির রচিত-পরিচালিত ‘কুছ ভিগে আলফাজ্জ’ ছবিটিতে অভিনয় করেছেন তিনি।।এছাড়াও বাংলার স্বনামধন্য পরিচালক অঞ্জন দত্ত, অরিন্দম শীল, বীরসা দাশগুপ্ত, কমলেশ্বর মুখোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর মতো একাধিক পরিচালকের সঙ্গে কাজ করেছেন সৌরভ।

সৌরভের সঙ্গে মাখোমাখো প্রেম গেল কই! প্রথমবার অকপটে অনিন্দিতা

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক